News Flash

  • Home
  • বিদেশ
  • দুই মার্কিন বন্দিকে মুক্তি দিল হামাস, উভয়ের সঙ্গে কথা বললেন প্রেসিডেন্ট জো বাইডেন
Image

দুই মার্কিন বন্দিকে মুক্তি দিল হামাস, উভয়ের সঙ্গে কথা বললেন প্রেসিডেন্ট জো বাইডেন


ওয়াশিংটন, ২১ অক্টোবর (হি.স.): প্রবল সংঘাতের মধ্যেই দুই মার্কিন বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। বিষয়টি নিশ্চিতও করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্স। মুক্তি পাওয়া দুই মার্কিন নাগরিকের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া দু’জনকে সমর্থনের আশ্বাস দিয়েছেন বাইডেন। দুই আমেরিকান নাগরিকের মুক্তি পাওয়া প্রসঙ্গে আইডিএফ-এর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, “হামাস বিশ্বের কাছে নিজেদের উপস্থাপন করেছে যে, তারা মানবিক ভিত্তিতে বন্দি হওয়া মহিলাদের ফিরিয়ে দিয়েছে, কিন্তু হামাস আসলে একটি খুনি সন্ত্রাসী সংগঠন, এই সংগঠন গাজা উপত্যকায় শিশু, মহিলা এবং বয়স্ক ব্যক্তিদের বন্দি করছে, এবং ক্রমাগত মানবতার বিরুদ্ধে অপরাধ করে যাচ্ছে।”

গত ৭ অক্টোবর থেকে হামাসের অধীনে বন্দি ছিলেন এই দুই মার্কিন মহিলা। এই দুই আমেরিকান এখন ইজরায়েলে ইজরায়েলি কর্তৃপক্ষের হাতে নিরাপদে রয়েছেন। মুক্তি পাওয়ার পর দুই মার্কিন মহিলার সঙ্গে কথা বলেছেন বাইডেন। তিনি নিজেই এক্স মাধ্যমে জানিয়েছেন, “হামাস অধীন থেকে মুক্তি পাওয়া দুই আমেরিকানের সঙ্গে কথা হয়েছে। আমি তাদের জানিয়েছি, তারা পুনরুদ্ধার এবং সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের সরকার তাদের সম্পূর্ণ সমর্থন করবে।”

Releated Posts

আফগানিস্তানে যক্ষ্মা প্রতিরোধে শিশু টিকাকরণ কর্মসূচিতে ভারতের ভ্যাকসিন সহায়তা

কাবুল, ১৪ এপ্রিল (আইএএনএস): আফগানিস্তানের শিশুদের যক্ষ্মা (টিবি) প্রতিরোধে টিকাকরণ কর্মসূচিকে শক্তিশালী করতে ১৩ টন বিসিজি ভ্যাকসিন ও…

ByByNews Desk Apr 14, 2026

ব্যাঙ্কে ১ কোটি ৪৬ লক্ষ নেপালি টাকা, সম্পত্তির হিসাব প্রকাশ নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর

কাঠমান্ডু, ১২ এপ্রিল(আইএএনএস): নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ তাঁর সম্পত্তির হিসাব প্রকাশ করেছেন। প্রকাশিত তথ্য অনুযায়ী, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে…

ByByNews Desk Apr 13, 2026

বেঙ্গল ভোট: চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিশেষ ইসিআই দল

কলকাতা, ১২ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে চলতি সপ্তাহেই পশ্চিমবঙ্গে আসছে নির্বাচন কমিশন (ইসিআই)-র…

ByByNews Desk Apr 12, 2026

ইরান আলোচনা ভেস্তে যাওয়ার পর ‘চূড়ান্ত প্রস্তাব’-এ সমর্থন ট্রাম্পের

ওয়াশিংটন, ১২ এপ্রিল (আইএএনএস): ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের পরমাণু আলোচনা ভেস্তে যাওয়ার পর “চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব”-এর পক্ষে সমর্থন…

ByByNews Desk Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top