News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পূজার প্রারম্ভেই বিদ্যুৎ কন্ট্রোলের প্রধান কার্যালয় সরজমিনে পরিদর্শন বিদ্যুৎ মন্ত্রীর
Image

পূজার প্রারম্ভেই বিদ্যুৎ কন্ট্রোলের প্রধান কার্যালয় সরজমিনে পরিদর্শন বিদ্যুৎ মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর : শারদীয়া উৎসবে বিদ্যুৎ নিয়ে যেন কোথাও কোনো সমস্যা না হয় সেই দিক খতিয়ে দেখতে আজ ৭৯ টিলা স্থিত বিদ্যুৎ কন্ট্রোলের প্রধান কার্যালয়ে গেলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। তিনি এদিন দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে যাবতীয় বিষয় খতিয়ে দেখেছেন। এদিন আধিকারিকদের সঙ্গে কথা বলা শেষে তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই এসপি, ডিএম দের সঙ্গে বসে তিনি কথা বলেছেন। প্রত্যেক ক্লাবগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ লাইনের আশেপাশে যদি কোনো প্যান্ডেল থাকে তার থেকে দূরত্ব বজায় রাখতে। যাদের প্যান্ডেলে এই নির্দেশ মানা হয়নি সেই সকল ক্লাবকে নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

পাশাপাশি ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ার বিষয় নিয়ে মন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন ক্লাব তাদের বিদ্যুতের চাহিদা সম্পর্কে ভুল তথ্য দিচ্ছে। ফলে বিদ্যুতের উপর লোড বেড়ে গিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে। মন্ত্রী বলেন, রাজ্যে বিদ্যুতের অভাব নেই, তবে সঠিক চাহিদা গোপন করলে এই সমস্যা সৃষ্টি হয়। তাই সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top