News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৃষির বিকাশ ও কৃষকের কল্যাণে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী
Image

কৃষির বিকাশ ও কৃষকের কল্যাণে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী

আগরতলা, ১৯ অক্টোবর : আত্মনির্ভর ভারত গড়তে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রের বিকাশে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের রাজ্যে কৃষির বিকাশ ও কৃষকের কল্যাণে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। আজ দক্ষিণ ত্রিপুরা জেলার বীরচন্দ্র মনুতে সব্জি উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধন করে কৃষিমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডিসি সঞ্জীব রিয়াৎ, কৃষি দপ্তরের সচিব অপুর্ব রায়, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক সাজু বাহিদ ৩, প্রাক্তন বিধায়ক শংকর রায় প্রমুখ।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কৃষকদের আয় দ্বিগুণ করার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে। কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা হচ্ছে। পিএম-কিষাণ প্রকল্পের সুবিধা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তাছাড়াও কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকদের ঋণ দেওয়া হচ্ছে। পাশাপাশি কম জমিতে দ্বিগুণ ফসল উৎপাদনের জন্য নতুন নতুন উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। কৃষিমন্ত্রী বলেন, দেশে ৬০টি উন্নত প্রযুক্তির সব্জি উৎকর্ষ কেন্দ্র রয়েছে। তারমধ্যে দক্ষিণ ত্রিপুরা জেলার বীরচন্দ্র মনুতে আজ সব্জি উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধন হল।

উল্লেখ্য, এখানকার ৬ হেক্টর জমিতে ৩কোটি ৯৬ লক্ষ টাকা ব্যয় করে এই সব্জি উৎকর্ষ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। সারা বছর এখান থেকে প্রায় ১৫ লক্ষ সব্জি চারা উৎপাদন করা সম্ভব হবে। এই কেন্দ্রে গ্রীন হাউস, পলি হাউস, প্রশাসনিক ভবন, প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ড. ফনিভূষণ জমাতিয়া।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top