News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উন্নয়নমূলক কাজের দাবীতে পথ অবরোধ গন্ডাছড়ায়
Image

উন্নয়নমূলক কাজের দাবীতে পথ অবরোধ গন্ডাছড়ায়

গন্ডাছড়া, ১৯ অক্টোবরঃ রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা সহ একাধিক দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে গন্ডাছড়ায় সড়ক অবরোধে সামিল হয় ভগীরথ, পুরান দলপতি, হাতিমাথা, কর্ণ কিশোর সহ ১১টি পাড়ার লোকজন। এইদিন নিজ গ্রাম ছেড়ে গন্ডাছড়ার ডাকবাংলো চৌমনীতে গন্ডাছড়া-আমবাসা এবং গন্ডাছড়া-অমরপুর সড়ক অবরোধ করে অবরোধকারীরা। অবরোধকারীরা জানান ১১ টি পাড়ায় দীর্ঘদিন ধরে উন্নয়নমূলক কাজ স্তব্ধ হয়ে রয়েছে। পাড়ায় নেই ভালো রাস্তাঘাট, নেই বিদ্যুতের সুবিধা। যার ফলে পানীয় জলের উৎসগুলি বিকল হয়ে রয়েছে।

শুধু তাই নয় শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। বিশেষ করে গত দুই থেকে তিন বছর ধরে জনজাতি এলাকাগুলিতে উন্নয়নমূলক কাজ স্তব্ধ হয়ে রয়েছে। তাই বাধ্য হয়ে এইদিন তারা সড়ক অবরোধে সামিল হয়েছে।

এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গন্ডাছড়া মহকুমার ডিসিএম সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। আধিকারিকরা সড়ক অবরোধকারীদের সাথে দীর্ঘ সময় আলোচনার পর তাদের দাবিগুলি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তারপর সড়ক অবরোধকারীরা সড়ক অবরোধমুক্ত করে দেয়। এইদিন সড়ক অবরোধের ফলে রাস্তার উভয় পাশে আটকে পরে বহু ছোটবড় যানবাহন।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top