News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আপডেট : উৎসবের শুরুতে বিষাদের ছায়া, আগুনে পুড়ে ছাই দূর্গা মন্ডপ, ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী, ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস, তদন্তের নির্দেশ
Image

আপডেট : উৎসবের শুরুতে বিষাদের ছায়া, আগুনে পুড়ে ছাই দূর্গা মন্ডপ, ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী, ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস, তদন্তের নির্দেশ

আগরতলা, ১৮ অক্টোবর: উৎসবের আনন্দ মুখর পরিবেশে বড় ধরণের অঘটন ঘটল রাজধানী আগরতলায়। আগুন লেগে পুজা মন্ডপ ও দূর্গা প্রতিমার কাঠামো পুড়ে ছাই হয়ে গেছে। রাজধানী উজান অভয়নগরের ব্লাড সান ক্লাবের ওই ঘটনায় দূর্গাপুজা আয়োজকদের অভিযোগ অগ্নিকান্ডের খবর দেওয়ার আধ ঘন্টার পর ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকল বাহিনী। ওই অভিযোগ খন্ডন করে জনৈক দমকলকর্মীর দাবি খবর পাওয়ার দেড় মিনিটের মধ্যে ঘটনাস্থলে ছুটি গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন তাঁরা । এদিন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি দূর্যোগ মোকাবিলার তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার বিষয়টি খতিয়ে দেখার জন্য জেলা শাসককে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত করে ব্যবস্হা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আজ বিকালে ব্লাড সান ক্লাব পরিদর্শন গিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।

আজ রাজধানী উজান অভয়নগর ব্লাড সান ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড। ওই অগ্নিকাণ্ডে ক্লাবের পুজো মন্ডপ সহ মূর্তি পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণ আনতে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়েছে। দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। বিদ্যুতের শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা জনৈক দমকলকর্মীর। ওই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ব্লাড সান ক্লাবের ওই ঘটনায় দূর্গাপুজা আয়োজকদের অভিযোগ, অগ্নিকান্ডের খবর দেওয়ার আধ ঘন্টার পর ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকল বাহিনী। তাঁদের আরো অভিযোগ, বিদ্যুৎ নিগম কর্মীরা কাজ করে যাওয়ার ২ মিনিট পরেই মণ্ডপে আগুন লেগে গিয়েছে। ওই অভিযোগ খন্ডন করে জনৈক দমকলকর্মীর দাবি খবর পাওয়ার দেড় মিনিটের মধ্যে ঘটনাস্থলে ছুটি গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন তাঁরা।

এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ব্লাডসান ক্লাবে পুজোর প্যান্ডেলে কাজ চলাকালীন আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিমার কাঠামো সহ পূজো প্যান্ডেল সম্পূর্ণ ভস্মীভূত হওয়ায় তিনি ভীষণভাবে দুঃখ পেয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভীষণভাবে মর্মাহত তিনি।

পাশাপাশি তিনি রাজ্যের সার্বজনীন পুজো উদ্যোক্তাদের প্রতি পুজো প্যান্ডেল নির্মাণ চলাকালীন আনুষঙ্গিক সতর্কতা অবলম্বন করার জন্য আবেদন করেছেন। তাছাড়া আগরতলার উজান অভয়নগর স্থিত ব্লাডসান ক্লাবে পুজোর প্যান্ডেলে কাজ চলাকালীন আকস্মিক অগ্নিকাণ্ডের দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন সামাজিক মাধ্যমে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বলেন ,আজ উজান অভয়নগরে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে পূজা মণ্ডপ সহ দেবী মায়ের প্রতিমা এবং ব্লাড সান ক্লাব যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এতে ভীষণভাবে মর্মাহত তিনি । পূজার ঠিক প্রাক্কালে এমন ঘটনা সত্যিকার অর্থেই বেদনাদায়ক।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top