News Flash

  • Home
  • খেলা
  • ভিনু মানকড়ে দ্বীপজয়ের ব্যর্থ লড়াই বিদর্ভের কাছেও হারলো টিম ত্রিপুরা
Image

ভিনু মানকড়ে দ্বীপজয়ের ব্যর্থ লড়াই বিদর্ভের কাছেও হারলো টিম ত্রিপুরা

বিদর্ভ-‌২৬৫/‌৫(৫০)

ত্রিপুরা-‌১৬২/‌৯(৫০)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর।। পরাজয়ের ট্র্যাডিশন অব্যাহত। পাশাপাশি অব্যাহত ব্যাটিং ব্যর্থতার নিদর্শন। যেভাবে প্রথম সারির ব্যাটসম্যান-‌রা ব্যর্থ হচ্ছেন তাতে চিন্তায় ফেলে দিয়েছেন নির্বাচকদের। পরের আসরের আগে অবশ্যই এনিয়ে ভাবা উচিৎ নির্বাচকদের। বুধবার নিজেদের চতুর্থ ম্যাচেও ২২ গজে লুটিয়ে পড়লেন ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা। দিল্লির জামিয়া মালিয়া ইসলামিয়া মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ১০৪ রানের বড় ব্যবধানে। অনূর্ধ্ব-‌১৯ ভিনু মানকড় ট্রফি ক্রিকেটে। বিদর্ভের গড়া ২৬৫ রানের জবাবে ত্রিপুরা মাত্র ১৬২ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার দ্বীপজয় দেব ৪৯ রান করেন। আসরে ৪ ম্যাচ খেলে ত্রিপুরা কষ্টার্জিত জয় পেয়েছে মাত্র ১ টি ম্যাচে। দুর্বল মিজোরামের বিরুদ্ধে জয় পেতে ঘাম ঝড়াতে হয়েছিলো। বাকি ৩ ম্যাচে কার্যত বিপক্ষের কাছে আত্মসমর্পন করলেন ত্রিপুরার ক্রিকেটাররা। বুধবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বড় স্কোর গড়ে বিদর্ভ। ত্রিপুরার নির্বিশ বোলিংয়ের সামনে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৫ রান করে বিদর্ভ। ওপেনিং জুটিতে অনিকেত আস্কর এবং প্রবাল চৌখান্ডে ১০২ রান যোগ করে দলকে বড় স্কোর গড়ার ইঙ্গিত দেন। অনিকেত ১০৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৭৯ এবং প্রবাল ৮৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৫৫ রান করেন। ওই দুজন আউট হওয়ার পর দলকে টেনে নিয়ে যান আদিত্য আহুজা। তঁাকে সঙ্গ দেন যুবেরুদ্দিন। আদিত্য ৫১ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১ এবং যুবেরুদ্দিন ৩০ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। ত্রিপুরার পক্ষে দীপায়ন দাস ৩৪ রান দিয়ে ৩ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় ত্রিপুরা। ত্রিপুরা নির্ধারিত ওভারে মাত্র ১৬২ রান করতে সক্ষম হয় ৯ উইকেট হারিয়ে। ত্রিপুরার হয়ে বুকচিতিয়ে একমাত্র লড়াই করেন ওপেনার দ্বীপজয় দেব। এছাড়া মিডল অর্ডারে রোহন বিশ্বাস কিছুটা লড়াই করেন। দ্বীপজয় ৮৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৪৯, রোহন ৩৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭, প্রীতম দাস ১০৫ বল খেলে ১৬, দীপায়ন দাস ৩৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং দেবাংশু দত্ত ১৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। বিদর্ভের পক্ষে আরিয়া দুর্গকার ৩১ রান দিয়ে ৩ টি, প্রথম মহেশ্বরী ২৩ রান দিয়ে ২ টি এবং দাবান্স ঠাক্কর ২৮ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন। ২০ অক্টোবর আসরে ত্রিপুরার শেষ প্রতিপক্ষ পুদুচেরী।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top