News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উৎসবের শুরুতে বিষাদের ছায়া, আগুনে পুড়ে ছাই দূর্গা মন্ডপ
Image

উৎসবের শুরুতে বিষাদের ছায়া, আগুনে পুড়ে ছাই দূর্গা মন্ডপ

আগরতলা, ১৮ অক্টোবর: উৎসবের আনন্দ মুখর পরিবেশে বড় ধরণের অঘটন ঘটল রাজধানী আগরতলায়। আগুন লেগে পুজা মন্ডপ ও দূর্গা প্রতিমার কাঠামো পুড়ে ছাই হয়ে গেছে। রাজধানী উজান অভয়নগরের  ব্লাড সান ক্লাবের ওই ঘটনায় দূর্গাপুজা আয়োজকদের অভিযোগ অগ্নিকান্ডের খবর দেওয়ার আধ ঘন্টার পর ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকল বাহিনী। ওই অভিযোগ খন্ডন করে জনৈক দমকলকর্মীর দাবি খবর পাওয়ার দেড় মিনিটের মধ্যে ঘটনাস্থলে ছুটি গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন তাঁরা । ওই অগ্নিকান্ডের ঘটনায় মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন।

আজ রাজধানী উজান অভয়নগর ব্লাড সান ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড। ওই অগ্নিকাণ্ডে ক্লাবের পুজো মন্ডপ সহ মূর্তি পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণ আনতে  দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়েছে। দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। বিদ্যুতের শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত  হয়েছে বলে ধারনা জনৈক দমকলকর্মীর। ওই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ব্লাড সান ক্লাবের ওই ঘটনায় দূর্গাপুজা আয়োজকদের অভিযোগ, অগ্নিকান্ডের খবর দেওয়ার আধ ঘন্টার পর ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকল বাহিনী। তাঁদের আরো অভিযোগ, বিদ্যুৎ নিগম কর্মীরা কাজ করে যাওয়ার ২ মিনিট পরেই মণ্ডপে আগুন লেগে গিয়েছে। ওই অভিযোগ খন্ডন করে জনৈক দমকলকর্মীর দাবি খবর পাওয়ার দেড় মিনিটের মধ্যে ঘটনাস্থলে ছুটি গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন তাঁরা।

এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ব্লাডসান ক্লাবে পুজোর প্যান্ডেলে কাজ চলাকালীন আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিমার কাঠামো সহ পূজো প্যান্ডেল সম্পূর্ণ ভস্মীভূত হওয়ায় তিনি ভীষণভাবে দুঃখ পেয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভীষণভাবে মর্মাহত তিনি।

  পাশাপাশি তিনি রাজ্যের সার্বজনীন পুজো উদ্যোক্তাদের প্রতি পুজো প্যান্ডেল নির্মাণ চলাকালীন আনুষঙ্গিক সতর্কতা অবলম্বন করার জন্য আবেদন করেছেন। তাছাড়া আগরতলার উজান অভয়নগর স্থিত ব্লাডসান ক্লাবে পুজোর প্যান্ডেলে কাজ চলাকালীন আকস্মিক অগ্নিকাণ্ডের দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top