News Flash

  • Home
  • বিদেশ
  • জো বাইডেন বুধবার ইজরায়েল যাচ্ছেন, সহমর্মিতা জানাতেই মার্কিন রাষ্ট্রপতির এই সফর
Image

জো বাইডেন বুধবার ইজরায়েল যাচ্ছেন, সহমর্মিতা জানাতেই মার্কিন রাষ্ট্রপতির এই সফর

তেল আভিভ, ১৭ অক্টোবর (হি.স.): আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন বুধবার ইজরায়েল সফরে যাচ্ছেন। যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলের জনগণকে সহমর্মিতা জানাতেই মার্কিন রাষ্ট্রপতির এই ইজরায়েল সফর। আমেরিকার বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, “বুধবার ইজরায়েল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ইজরায়েল, এই অঞ্চল এবং বিশ্বের জন্য একটি সংকটময় মুহূর্তে এখানে আসছেন। প্রেসিডেন্ট বাইডেন ইজরায়েলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সংহতি পুনর্নিশ্চিত করবেন।”

ইজরায়েল থেকেই আমেরিকার বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, “রাষ্ট্রপতি হামাসের হাতে বন্দিদের মুক্তি নিশ্চিত করতে আমাদের ইজরায়েলি অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় চালিয়ে যাবেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল একটি পরিকল্পনা তৈরি করতে সম্মত হয়েছে, যা দাতা দেশ এবং বহুপাক্ষিক সংস্থার মানবিক সহায়তা গাজার বেসামরিক মানুষদের কাছে পৌঁছাতে সক্ষম করবে।”

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top