News Flash

  • Home
  • প্রধান খবর
  • মেরঠের লোহিত নগরে বাড়িতে বিস্ফোরণ, কমবেশি আহত ৫ জন
Image

মেরঠের লোহিত নগরে বাড়িতে বিস্ফোরণ, কমবেশি আহত ৫ জন

মেরঠ, ১৭ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের মেরঠের লোহিত নগরে বিস্ফোরণ হল একটি বাড়িতে। এই বিস্ফোরণে কমপক্ষে ৫ জন কমবেশি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার এই বিস্ফোরণ হয়, বিস্ফোরণের অভিঘাতে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিস্ফোরণের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কেন এই বিস্ফোরণ, তা তদন্ত করে দেখছে পুলিশ। জেলা শাসক দীপক মীনা বলেছেন, “বিস্ফোরণে ৫ জন আহত হয়েছেন এবং তাঁদের মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ যেন আটকে না থাকেন, তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান চলছে। এখানে সাবান মোড়ানো এবং প্যাকেজিং করা হতো, বিস্ফোরণের সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।”

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top