News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উন্নয়ন মানে রাজ্যে শান্তি সম্প্রতি বজায় রাখা : মুখ্যমন্ত্রী
Image

উন্নয়ন মানে রাজ্যে শান্তি সম্প্রতি বজায় রাখা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ অক্টোবর: উন্নয়ন মানে রাজ্যে শান্তি সম্প্রতি বজায় রাখা। বিজেপি সরকার জাতি জনজাতিদের সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে। আজ আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের ২০নং ওয়ার্ডের আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মা-বোনেদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার,  কর্পোরেটর রত্না দত্ত ,মন্ডল সভাপতি সঞ্জয় সাহা, সদর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, এই এলাকার বিধায়ক হিসাবে দুর্গাপূজার সময়ে এই সামান্য উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাঁড়াতে পেরে অত্যন্ত আনন্দিত।

তাঁর কথায়,  বিগত সরকার সমস্যা জিইয়ে রাখা সরকার ছিল। বিজেপি সরকার চায় সমস্যার সমাধানের মাধ্যমে টিকে থাকতে।  উন্নয়নের আরেক নাম রাজ্যে শান্তি সম্প্রতি বজায় রাখা। রাজ্যে বিজেপি সরকার জাতি জনজাতিদের সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি।

Releated Posts

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…

ByByNews Desk Jun 27, 2026

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top