News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণিপুরের চেয়ে ইজরায়েলে কী ঘটছে তাতে বেশি আগ্রহী প্রধানমন্ত্রী মোদী : রাহুল গান্ধী
Image

মণিপুরের চেয়ে ইজরায়েলে কী ঘটছে তাতে বেশি আগ্রহী প্রধানমন্ত্রী মোদী : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার মিজোরামের আইজলে এক জনসভায় রাহুল বলেছেন, মণিপুরের চেয়ে ইজরায়েলে কী ঘটছে তাতে বেশি আগ্রহী প্রধানমন্ত্রী মোদী।

রাহুলের কথায়, মণিপুর আর একটি রাজ্য নয়, এটি দু’টি রাজ্যে বিভক্ত। রাহুল দাবি করেছেন, মিজোরামে শান্তি এনেছে কংগ্রেস। মিজোরাম বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস। সোমবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী চানমারি থেকে রাজভবন পর্যন্ত পদযাত্রা করেন। পরে এক জনসভা থেকে বলেছেন, “কয়েক মাস আগে আমি কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত হেঁটেছিলাম। এটি ছিল ৪,০০০ কিলোমিটার পদযাত্রা। আজ আমরা ২ কিলোমিটার হেঁটেছি, কিন্তু আমি যে বার্তা পৌঁছে দিতে চেয়েছিলাম সেটাই আমি ভারত জুড়ে পদযাত্রার সময় দিয়েছিলাম।”

রাহুল আরও বলেন, “কয়েক মাস আগে আমি মণিপুর গিয়েছিলাম। মণিপুরের ধারণা বিজেপি ধ্বংস করেছে। মানুষ খুন হয়েছে, মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে এবং বাচ্চাদের হত্যা করা হয়েছে কিন্তু প্রধানমন্ত্রী সেখানে যাওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করেন না।”

রাহুলের মতে, “ছোট এবং মাঝারি ব্যবসা ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে জিএসটি, এটি ভারতের কৃষকদের দুর্বল করার জন্য ডিজাইন করা হয়েছে। আপনারা সকলেই জানেন, ডিমোনেটাইজেশনের সঙ্গে কী ঘটেছে…এটি আমাদের দেশের প্রধানমন্ত্রীর দ্বারা চিন্তা করা একটি হাস্যকর ধারণা ছিল। অর্থনীতি এখনও পুনরুদ্ধার হয়নি। সবকিছু একজন ব্যবসায়ীকে সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে।”

Releated Posts

বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন সম্রাট চৌধুরী, বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত

পাটনা, ১৪ এপ্রিল (আইএএনএস): গুরুত্বপূর্ণ রাজনৈতিক পালাবদলের মধ্যে সম্রাট চৌধুরী-কে বিজেপি বিধায়ক দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।…

ByByNews Desk Apr 14, 2026

হরমুজ প্রণালী ‘খোলা ও সুরক্ষিত’ রাখার উপর জোর মোদির, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে আলোচনা পশ্চিম এশিয়ার পরিস্থিতি

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে ফোনালাপে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি…

ByByReshmi Debnath Apr 14, 2026

পশ্চিম এশিয়া পরিস্থিতি ও হরমুজ প্রণালী নিয়ে আলোচনা এস জয়শঙ্কর-এর সঙ্গে ইসরায়েলি বিদেশমন্ত্রীর

তেল আভিভ/নয়াদিল্লি, ১৪ এপ্রিল (আইএএনএস): পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে ফোনে আলোচনা করলেন…

ByByNews Desk Apr 14, 2026

পশ্চিমবঙ্গ ভোটে লড়াইয়ে ২,৯২৬ প্রার্থী: নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার প্রক্রিয়া শেষ হওয়ার পর মোট ২,৯২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়…

ByByNews Desk Apr 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top