News Flash

  • Home
  • দেশ
  • বিধানসভায় বিজেপি-র বিক্ষোভ, ওয়াক আউট
Image

বিধানসভায় বিজেপি-র বিক্ষোভ, ওয়াক আউট

কলকাতা, ১৬ অক্টোবর (হি.স.) : মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি করতে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল স্যালারিজ় অ্যান্ড অ্যালায়েন্স অ্যাক্ট ১৯৫২’ এবং বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি (মেম্বার অ্যামিউজ়মেন্টস) অ্যাক্ট ১৯৩৭’ সংশোধনে বিজেপি-র বিরোধিতার জেরে সোমবার বিধানসভায় বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখানোর পর ওয়াক আউট করেন।

সব মিলিয়ে মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির বিল নিয়ে একটা জটিলতা তৈরি হল। মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির জন্য পুজোর মধ্যে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেও তা পাশ করাতে পারল না সরকার।

বাদল অধিবেশনে রাজ্যের বিধায়ক, পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী, বিধানসভার স্পিকার ও ডেপুটি স্পিকারের বেতন বৃদ্ধির প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিল পাশের জন্য এদিন তড়িঘড়ি সংশোধনী আনা হলেও তা পাশ করতে পারল না সরকার। রাজ্যপাল সিভি আনন্দ বোস এখনও সেই বিলে সই করেননি।

নিয়ম অনুয়ায়ী অন্য কোনও ধরনের বিলের ক্ষেত্রে প্রয়োজন না হলেও ফিন্যান্স বিল পেশের ক্ষেত্রে রাজ্যপালের অনুমোদন প্রয়োজন হয়। সরকারের তরফে মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির প্রস্তাবিত বিল রাজভবনে পাঠানো হয়। নির্ধারিত সময় রাজভবন থেকে রাজ্যপালের সই করা বিলের প্রতিলিপি বিধানসভায় এসে না পৌঁছনোয় বৈঠকে বসে বিএ (বিজনেস অ্যাডভাইসরি) কমিটির সদস্যরা। বৈঠক শেষে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির এই সংশোধনী বিল বিধানসভায় পেশ করা হলেও সেই নিয়ে কোনও আলোচনা বা ভোটাভুটি হবে না।

বিধানসভার সচিবালয় থেকে জানানো হয়, একদিনের এই অধিবেশনে একটি বিশেষ সংশোধনী গৃহিত হবে। প্রথমে বিশেষ অধিবেশনে উপস্থিত থাকবে না বলে জানালেও মত বদল করে বিজেপি। এদিন বিধানসভায় বিল পেশের পর ওয়ারকাউট করে বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার করিডোরে বিলের প্রতিলিপি ছিঁড়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।

ফের একবার মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

ওড়িশায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত প্রায় ৬ লক্ষ মানুষ

ভুবনেশ্বর, ৩০ জুলাই (আইএএনএস): ওড়িশায় বন্যা পরিস্থিতি বৃহস্পতিবারও উদ্বেগজনক রয়ে গেছে। জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া, ফসলের ক্ষতি…

ByByNews Desk Jul 30, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top