News Flash

  • Home
  • দেশ
  • সম্ভাজি নগরে দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী শিন্ডের
Image

সম্ভাজি নগরে দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী শিন্ডের

মুম্বই, ১৫ অক্টোবর (হি.স.) : সম্ভাজি নগরে দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। শনিবার রাতে ছত্রপতি সম্ভাজিনগর জেলার জাম্বরগাঁও টোল স্টপের কাছে সমৃদ্ধি হাইওয়েতে টেম্পো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। ১৭ জন আহত হয়েছেন। এই ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী শিন্ডে বলেন, সমৃদ্ধি হাইওয়েতে যে দুর্ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। তিনি আরও জানান, শনিবার রাতে ঘটে যাওয়া দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হবে।
উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস ঘটনাটিকে দুঃখজনক বলেছেন। তিনি জানান, নিহতদের পরিবারকে সরকার থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা করা হবে। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলেও তিনি জানান, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়।

Releated Posts

বিশ্ব হোমিওপ্যাথি দিবসে আয়ুষ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী, ‘বিকশিত ভারত’ লক্ষ্যে ভূমিকার কথা উল্লেখ

নতুন দিল্লি, ১০ এপ্রিল (আইএএনএস): বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় হোমিওপ্যাথির ভূমিকা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ইস্তেহার প্রকাশ করল বিজেপি, অনুপ্রবেশ রোধ, স্বচ্ছ নিয়োগ ও নারী ক্ষমতায়নকে অগ্রাধিকার

কলকাতা, ১০ এপ্রিল (আইএএনএস): আসন্ন দুই দফার বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি আজ তাদের নির্বাচনী ইস্তেহার ‘সংকল্প…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

উন্নত কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে সম্পর্ক জোরদার করল ভারত ও মরিশাস

পোর্ট লুইস/নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): মরিশাস সফরে গিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ভারতের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

বেঙ্গল পিডিএস কেলেঙ্কারি: রাজ্যের ১২ জায়গায় একযোগে ইডি-র তল্লাশি অভিযান

কলকাতা, ১০ এপ্রিল (আইএএনএস): রেশন বণ্টন দুর্নীতি (পিডিএস কেলেঙ্কারি) মামলায় শুক্রবার সকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে একযোগে তল্লাশি…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top