News Flash

  • Home
  • দেশ
  • মণিপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার নিষিদ্ধ সংগঠন কেওয়াইকেএল –এর এক সক্রিয় সদস্য
Image

মণিপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার নিষিদ্ধ সংগঠন কেওয়াইকেএল –এর এক সক্রিয় সদস্য

ইমফল, ১৫ অক্টোবর (হি.স.) : মণিপুরে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছে নিষিদ্ধ সংগঠন ‘কাংলেই ইয়াওল কান্না লুপ’ (কেওয়াইকেএল)-এর এক সক্রিয় সদস্য। ভয়ভীতি প্রদর্শন করে তোলা আদায়ের অভিযোগে মণিপুর পুলিশ ইমফল পশ্চিম জেলা থেকে কেওয়াইকেএল-এর এই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বলে জানানো হয়েছে। তবে ধৃত কেওয়াইকেএল-এর সক্রিয় সদস্যের নাম-ধাম জানায়নি পুলিশ।

পুলিশ জানিয়েছে, তার হেফাজত থেকে একটি ৯ এমএম পিস্তল এবং সাত রাউন্ড সক্রিয় গুলি ভরতি একটি ম্যাগাজিন, একটি মোবাইল ফোনের হ্যান্ডসেট এবং নগদ ৬০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এই টাকাগুলি তোলাবাজির টাকা বলে দাবি করেছে পুলিশ।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top