News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত এখন আর সাহায্য চায় না, সহায়তা করে : অনুরাগ ঠাকুর
Image

ভারত এখন আর সাহায্য চায় না, সহায়তা করে : অনুরাগ ঠাকুর

মুম্বই, ১৩ অক্টোবর (হি.স.): ভারত এখন আর সাহায্য চায় না, সহায়তা করে। বললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। ‘অপারেশন অজয়’ প্রসঙ্গে শুক্রবার সকালে মুম্বইয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “কোভিডের সময় হোক অথবা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, কিংবা আরব বসন্তের সময়, ভারত একের পর এক অপারেশন চালিয়েছে এবং ভারতীয়দের উদ্ধার করেছে। গত সাড়ে ৯ বছর ধরে এমনটা করা হচ্ছে। শুধু আমাদের দেশের নাগরিক নয়, আমরা অন্যান্য দেশের নাগরিকদেরও উদ্ধার করেছি। ভারত এখন আর সাহায্য চায় না, সাহায্য করে।” প্রসঙ্গত, ‘অপারেশন অজয়’-এর অধীনে শুক্রবার সকালেই যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে আটকে থাকা ২১২ জন ভারতীয় নাগরিককে মাতৃভূমিতে ফিরিয়ে আনা হয়েছে।

অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়েও মুখ খুলেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি বলেছেন, “এর দু’টি দিক রয়েছে। প্রথমত, আইসিসি এটিকে কীভাবে দেখে, লাভ নাকি ক্ষতি হিসেবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং আইসিসি যদি ক্রিকেটকে অলিম্পিকের একটি অংশ করে দেয়, তাহলে বিশ্বের দেশগুলির জন্য ক্রিকেটের ক্ষেত্রে বাজেট বরাদ্দ করা সহজ হবে, এটি সেই ১৯০টি দেশে ক্রিকেটকে উত্থিত করবে যেখানে ক্রিকেটে সেই পরিকাঠামো ও সুযোগ-সুবিধা নেই।”


Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top