News Flash

  • Home
  • বিদেশ
  • ইজরায়েলের বিরুদ্ধে ২ বিমানবন্দরে হামলার অভিযোগ সিরিয়ার
Image

ইজরায়েলের বিরুদ্ধে ২ বিমানবন্দরে হামলার অভিযোগ সিরিয়ার

দামাস্কাস, ১২ অক্টোবর (হি.স.) : সিরিয়ার মাটিতে বিমানহানা চালিয়েছে ইজরায়েল বিমান বাহিনী। বৃহস্পতিবার এমনই অভিযোগ করল সিরিয়া। সিরিয়ার বিমানবন্দরে হামলা চালানোর অভিযোগ উঠল ইজরায়েলের বিরুদ্ধে। সিরিয়ার সরকারপন্থী সংবাদমাধ্যম, ‘শাম এফএম রেডিও’ দাবি করেছে, এদিন সিরিয়ার দামাস্কাস এবং আলোপ্পো দুই প্রধান বিমানবন্দরে আকাশপথে হামলা চালিয়েছে ইজরায়েল। দুটি বিমানবন্দরেই আপাতত পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। তবে, সিরিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম এই হামলা প্রতিহত করেছে বলে দাবি করা হয়েছে। যদিও ইজরায়েলের পক্ষ থেকে এই অভিযোগের সম্পর্কে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।

হামাসের বিরুদ্ধে ইজরায়েলের সেনা হামলা চালাচ্ছে। এহেন পরিস্থিতিতে শোনা গিয়েছিল, ইজরায়েল লক্ষ্য করে শেল ছুড়ছে সিরিয়া। সেই শেলগুলো ইজরায়েলের জনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়েছে বলেই শোনা যায়। মঙ্গলবারই এই হামলার খবর পাওয়া যায়। তার পরেই বৃহস্পতিবার সিরিয়ার বিমানবন্দরে হামলা চালিয়েছে ইজরায়েল, এই খবর ছড়িয়ে পড়ে।

সিরিয়ার জাতীয় মিডিয়া সূত্রে খবর, দামাস্কাস ও আলেপ্পোর বিমানবন্দরের রানওয়েতে এসে আছড়ে পড়েছে ইজরায়েলের ছোড়া মিসাইল। তার জেরে দুই বিমানবন্দরের সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি দেশজুড়ে বাতিল হয়েছে সমস্ত বিমান। তবে এখনও পর্যন্ত এই হামলায় ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

প্রসঙ্গত, শনিবার থেকে ইজরায়েলের উপর হামলা শুরু করেছে হামাস জঙ্গি সংগঠন। পালটা দিয়ে যুদ্ধের ডাক দিয়েছে ইজরায়েলও। দুই পক্ষের সংঘর্ষে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রেড ক্রস।

Releated Posts

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026

এইচ-১বি ভিসায় নতুন ফি-র পক্ষে ট্রাম্প, অগ্রাধিকার মার্কিন কর্মীদের

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রস্তাবিত…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top