News Flash

  • Home
  • প্রধান খবর
  • মিশন ইন্দ্রধনুষ : এখনও পর্যন্ত ৫.০৬ কোটি শিশু ও ১.২৫ কোটি গর্ভবতী মহিলার টীকাকরণ হয়েছে
Image

মিশন ইন্দ্রধনুষ : এখনও পর্যন্ত ৫.০৬ কোটি শিশু ও ১.২৫ কোটি গর্ভবতী মহিলার টীকাকরণ হয়েছে

নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.) : কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রুটিন টিকাদান অভিযান, ইনটেনসিফাইড মিশন ইন্দ্রধনুষ (আইএমআই ৫.০) – এর এই বছরের তৃতীয় পর্ব, ১৪ অক্টোবর শেষ হবে। ২০১৪ সালে শুরু হওয়া এই অভিযানের আওতায় এখন পর্যন্ত মোট ৫.০৬ কোটি শিশু এবং ১.২৫ কোটি গর্ভবতী মহিলাকে টিকা দেওয়া হয়েছে।

মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, আইএমআই ৫.০ এর লক্ষ্য ছিল যে সব শিশু এবং গর্ভবতী মহিলা নিয়মিত টিকাদান পরিষেবা থেকে বঞ্চিত তাঁদের কাছে পৌঁছানো।এ বছরই প্রথমবারের মত দেশের সব জেলায় এই অভিজান চালানো হচ্ছে এবং এতে ৫ বছর বয়সী শিশুদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আইএমআই ৫.০ প্রচারের লক্ষ্য হল জাতীয় টিকাদানের সময়সূচী অনুযায়ী সর্বজনীন টিকাদান কর্মসূচির পরিছি বাড়ানো। ২০২৩সালের মধ্যে হাম এবং রুবেলা নির্মূল করার লক্ষ্যে হাম এবং রুবেলা টিকা প্রদানের পরিসর বাড়ানোর উপর বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।

এর আগে, আইএমআই ৫.০-এর প্রথম এবং দ্বিতীয় পর্ব যথাক্রমে ৭ থেকে ১২ আগস্ট ২০২৩ এবং ১১-১৬ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত চলেছিল, অর্থাৎ একটি নিয়মিত টিকা দেওয়ার দিন সহ এক মাসে ৬ দিন। বিহার, ছত্তিশগড়, উডিশা এবং পাঞ্জাব ব্যতীত সমস্ত রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলে ১৪ অক্টোবরের মধ্যে আইএমআই ৫.০-এর প্রচারের তিনটি পর্ব শেষ হবে৷ এই চারটি রাজ্য কিছু অনিবার্য পরিস্থিতির কারণে আগস্টে আইএমআই ৫.০ প্রচার শুরু করতে পারেনি।

Releated Posts

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top