News Flash

  • Home
  • দিনের খবর
  • মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন নিয়ে বিস্ফোরক শুভেন্দু
Image

মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন নিয়ে বিস্ফোরক শুভেন্দু

কলকাতা, ১২ অক্টোবর (হি.স.) : বৃহস্পতিবার রাজ্যে একাধিক দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মকাণ্ডের চূড়ান্ত বিরোধিতা করে শুভেন্দু অধিকারী দাবি করলেন, ‘নন্দীগ্রামের ৪৭টি পুজোই মুখ্যমন্ত্রীর প্রস্তাব ফিরিয়েছে। যাঁরা পুষ্পাঞ্জলি দেন, সংকল্প রাখেন, তাঁরা বয়কট করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভার্চুয়াল পুজো উদ্বোধনকে।’

শুভেন্দুবাবু বলেন, “আমাদের শাস্ত্র, সনাতন ধর্মের নিয়মকে ধ্বংস করে দিচ্ছেন এঁরা। জোর করে পুলিশকে দিয়ে, জেলাশাসককে দিয়ে পুজো উদ্বোধন করাচ্ছে। পিতৃপক্ষে পুজো উদ্বোধনের কথা আমি জীবনে শুনিনি। অনেক জায়গায় প্যান্ডেলের কাজ শেষ হয়নি। জোর করে পুজো উদ্বোধন করানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই ভার্চুয়াল উদ্বোধন বয়কট করা উচিত।’

তাঁর মতে, আমি সংবাদমাধ্যমের মাধ্যমে অনুরোধ করছি, যাঁরা পুষ্পাঞ্জলি দেন, সংকল্প রাখেন, তাঁরা বয়কট করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভার্চুয়াল পুজো উদ্বোধনকে। গ্রামীণ পুজোগুলো এতদিন আগে থেকে হয় না। আমাদের শাস্ত্র, সনাতন ধর্মের নিয়মকে ধ্বংস করে দিচ্ছেন এঁরা বলে মত শুভেন্দু।

শুভেন্দু অধিকারী জানান, গ্রামীণ পুজোগুলো এত আগে শুরু হয় না। টাকা পাবে কোথা থেকে? ৭০ হাজার টাকা তো একদিন খরচা হয়ে যায়। কোথাও পঞ্চমীতে উদ্বোধন করা যায়, যাঁরা বড় বাজেটের পুজো। আটদিন আগে কী করে পুজো উদ্বোধন হয়?

শুভেন্দুবাবু বলেন, “চণ্ডীপুরে আমি কিছুক্ষণ আগে দেখে এলাম, প্যান্ডেলের কাজ অনেকটাই বাকি। অনেক জায়গায় প্রতিমা গড়ার কাজ পর্যন্ত শেষ হয়নি। শুভেন্দু বলেন, ‘জোর করে পুলিশকে দিয়ে, জেলাশাসককে দিয়ে পুজো উদ্বোধন করাচ্ছে।’

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top