News Flash

  • Home
  • দিনের খবর
  • দুর্নীতি শেষ করা বিজেপির লক্ষ্য নয়, বিরোধী নেতাদের সমস্যায় ফেলা : অরবিন্দ কেজরিওয়াল
Image

দুর্নীতি শেষ করা বিজেপির লক্ষ্য নয়, বিরোধী নেতাদের সমস্যায় ফেলা : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.): দুর্নীতি শেষ করা বিজেপির লক্ষ্য নয়, বিজেপির আসল লক্ষ্য হল বিরোধী নেতাদের সমস্যায় ফেলা। বললেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির বিধায়ক, আমানতুল্লাহ খানকে পাশে নিয়ে বুধবার সাংবাদিক সম্মেলন করেন অরবিন্দ কেজরিওয়াল। এই আমানতুল্লাহর বাড়িতেই মঙ্গলবার অভিযান চালিয়েছিল ইডি। এদিন আমানতুল্লাহর সঙ্গে দেখা করার পর সাংবাদিক সম্মেলনে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “এএপি নেতাদের বিরুদ্ধে সমস্ত মামলা মিথ্যা, দল শেষ করার অভিযান চলছে।”

কেজরিওয়াল আরও বলেছেন, এএপি নেতাদের বিরুদ্ধে ১৭০টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে, তবে ১৪০টি রায় আমাদের পক্ষেই রয়েছে। অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন, “ইডি গতকাল আমানতুল্লাহ খানের বাসভবনে অভিযান চালিয়েছে এবং এই প্রথম নয় যে প্রধানমন্ত্রী এএপি নেতাদের উপর অভিযানের নির্দেশ দিয়েছেন। যখন থেকে আমরা দিল্লিতে সরকার গঠন করেছি, তখন থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের ছোট করার চেষ্টা করছেন।” কেজরিওয়ালের কথায়, “সুপ্রিম কোর্টের শুনানিতে, বিচারক তাদের (ইডি) কাছে প্রমাণ সম্পর্কে জানতে চান এবং মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে প্রমাণ চেয়েছিলেন, যা তারা উপস্থাপন করতে পারেনি।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top