News Flash

  • Home
  • দেশ
  • মুখ্যমন্ত্রীর পাঠানো পুজোর উপহার ফিরিয়ে দিল বিজেপির পরিষদীয় দল
Image

মুখ্যমন্ত্রীর পাঠানো পুজোর উপহার ফিরিয়ে দিল বিজেপির পরিষদীয় দল

কলকাতা, ১০ অক্টোবর (হি.স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো পুজোর উপহার ফিরিয়ে দিল বিজেপির পরিষদীয় দল। শাসক তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপির মহিলা বিধায়কদের জন্য শাড়ি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গত সপ্তাহেই মুখ্যমন্ত্রীর তরফে উৎসবের উপহার এসে পৌঁছেছিল বিধানসভায়। কিন্তু শাড়ি ফিরিয়ে দিয়েছেন বিরোধী বিধায়কেরা।

বিধানসভা সূত্রে খবর, গত সপ্তাহে তৃণমূলের মহিলা বিধায়কদের জন্য আসা উপহার বিলি করে দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর বিজেপি বিধায়কদের জন্য আসা উপহারগুলি নিয়ে বিরোধী দলের ঘরে পৌঁছে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা-বার্তা দিয়ে আসেন মন্ত্রী ফিরহাদ হাকিম। পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে বিজেপির ৭ মহিলা বিধায়কের জন্য উপহারের শাড়ি ফিরে এসেছে সরকারি মুখ্য সচেতকের দফতরে।

উপহার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ব্যর্থতায় কামদুনির দোষীরা ছাড়া পেয়ে গেল। রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের মারা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। নারীদের উপরে অত্যাচার হচ্ছে। বিধানসভায় আমাদের কথা বলতে দেওয়া হয় না। এর পর উনি কী করে আশা করেন উনি শাড়ি দেবেন, আমরা সেই শাড়ি পরে ঘুরে বেড়াব!’’ সেই সঙ্গে তিনি জানান, তাঁদের অনুপস্থিতিতে মন্ত্রী ফিরহাদ বিরোধী দলের ঘরে শাড়িগুলি রেখে গিয়েছিলেন। বিরোধী দলনেতার সঙ্গে আলোচনা না করে তাঁরা শাড়ি ফিরিয়ে দিয়েছেন। অগ্নিমিত্রার মতে, তাঁদের ‘অসম্মান’ করতেই তাঁদের না জানিয়ে ওই ভাবে শাড়ি রেখে যাওয়া হয়েছিল।

Releated Posts

ওড়িশায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত প্রায় ৬ লক্ষ মানুষ

ভুবনেশ্বর, ৩০ জুলাই (আইএএনএস): ওড়িশায় বন্যা পরিস্থিতি বৃহস্পতিবারও উদ্বেগজনক রয়ে গেছে। জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া, ফসলের ক্ষতি…

ByByNews Desk Jul 30, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top