News Flash

Image

ফের রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

আগরতলা, ১০ অক্টোবর : সড়ক সংস্কারের দাবিতে ফের রাস্তায় নামলো জনতা। মহকুমার পুর্বদলুমা ও পশ্চিম দলুমার ভিলেজের আটটি গ্রামীন রাস্তার দীর্ঘদিন ধরেই খুবই বেহাল দশা। মঙ্গলবার সকাল থেকে অমরপুর- নুতনবাজার সড়ক অবরোধের জেরে চুড়ান্ত নাজেহালের শিকার হতে হয়েছে অসংখ্য যাত্রীসাধারন ও যানবাহন চালকদের।

অভিযোগ, দীর্ঘ দিন যাবৎ মহকুমার পুর্বদলুমা ও পশ্চিম দলুমার ভিলেজের আটটি গ্রামীন রাস্তা খুবই বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। রাস্তার বেহাল দশার কারণে মুমূর্ষ রোগীরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেও অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাওয়ার মত কোন ব্যবস্থা নেই। ছাত্রছাত্রীরা সামান্য বৃষ্টিতেই চলাফেরা বন্ধ করে পড়াশোনা স্তব্ধ করে বাড়িতে বসে থাকতে হয়।বহু কষ্টে বছরের পর বছর জীবন যাপন করতে হচ্ছে তাঁদের। আরও অভিযোগ, রাস্তা গুলির সংস্কারের দাবী নিয়ে অমরপুর পূর্ত দপ্তরের নির্বাহী বাস্তুকার সহ প্রশাসনের কর্তাদের নিকট বার বার ধর্না দিলেও কোনও হেলদোল নেই। তাই অবশেষে গ্রামবাসীরা ওই আটটি রাস্তা সংস্কারের দাবীতে তিপ্রামথার বিজিত প্রার্থী অসিরাম রিয়াংয়ের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন শুরু করে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে প্রসাশনের উচ্চ পদস্থ আধিকারিকরা।তারা অবরোধকারীদের সাথে কর্থাবাতা বলেন এবং আশ্বাস দিয়েছেন অতিসত্বর সমস্যা সমাধান করা হবে।ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তারা।

Releated Posts

জুনিয়র ইঞ্জিনিয়ার মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে টিপিএসসি-তে ডেপুটেশন

আগরতলা, ১০ এপ্রিল: জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড-ওয়ান ও গ্রেড-টু পদে মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের…

ByByReshmi Debnath Apr 10, 2026

লেক চৌমুহনী বাজারে নেশাবিরোধী অভিযান, ৬ ড্রাগসকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: লেক চৌমুহনী বাজার এলাকায় নেশা বিরোধী অভিযানে নেমে উল্লেখযোগ্য সাফল্য পেলেন স্থানীয় ব্যবসায়ীরা।…

ByByReshmi Debnath Apr 10, 2026

পশুর ওপর নৃশংসতা, আহত অবস্থায় পুকুরে পড়ে গেল, প্রাণ বাঁচাল স্থানীয় যুবকেরা

কৈলাসহর, ১০ এপ্রিল: পশু নির্যাতনের এক হৃদয়বিদারক ঘটনা সামনে এলো ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

একই রাতে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

চড়িলাম, ১০ এপ্রিল: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পেঁচারথল এলাকায়। একই রাতে পেঁচারথল শান্তিপুর গেট ও পেঁচারথল…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top