News Flash

  • Home
  • খেলা
  • ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পশ্চিমজেলা পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
Image

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পশ্চিমজেলা পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর।। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় পশ্চিম ত্রিপুরা জেলা পাওয়ার লিফটিং প্রতিযোগিতা রবিবারে অনুষ্ঠিত হয়েছে। এনএসআরসিসি-র ওয়েট লিফটিং হলে ওইদিন সকাল আটটায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের নবনিযুক্ত সচিব সুকান্ত ঘোষ। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সভাপতি পিনাকী দাস চৌধুরী, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, উপ-অধিকতা তথা অলিম্পিয়ান পদ্মশ্রী দীপা কর্মকার, সম্মানিত অতিথি হিসেবে ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দেবনাথ এবং ত্রিপুরা ওয়েট লিফটিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দুলাল কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন । টুর্নামেন্টে সাব জুনিয়র, জুনিয়র ও সিনিয়র বালক-বালিকা উভয় বিভাগে প্রতিযোগিতা হয়েছে। পশ্চিম জেলার সব কটি মহকুমা ও ব্লক থেকে ২৩৬ জন লিফটার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পদকজয়ী ৭ জন  লিফটার কে সংবর্ধনা জানানো হয়েছে। প্রতিযোগিতা সাফল্যমন্ডিতভাবে শেষ হওয়ায় পশ্চিম ত্রিপুরা জেলা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সম্পাদক বলরাম দাস সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ  জানিয়েছেন।

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top