ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর।। মূল উদ্দেশ্য ভলিবল খেলার মানোন্নয়ন এবং প্রসার। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের প্রাসঙ্গিক অঞ্চলে। ঠিক সেই উদ্দেশ্যকে পাথেয় করে রবিবারে গুয়াহাটিতে গঠিত হয়েছে উত্তর-পূর্ব ভলিবল কো-অর্ডিনেশন কমিটি। পূর্বোত্তর ভারতের সবকটি রাজ্যের প্রতিনিধিবর্গই এই সম্মেলনে উপস্থিত ছিলেন এবং মূল পরিচালন কমিটিতেও রয়েছেন। ত্রিপুরা থেকে অন্যতম ক্রীড়া সংগঠক চন্দন সেন নির্বাচিত হয়েছেন সিনিয়র অ্যাডভাইজর হিসেবে। এছাড়া ১৫ সদস্য বিশিষ্ট এক্সিকিউটিভ কমিটিতে জয়েন্ট সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ত্রিপুরার অরূপ গোস্বামী। কমিটি গঠনের পাশাপাশি সম্মিলিত বৈঠকে ইতোমধ্যে ভলিবল ইভেন্টের আশু মানোন্নয়ন এবং প্রসারের লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও সংবাদ সূত্রে উল্লেখ রয়েছে।

ভলিবলের মানোন্নয়নে পূর্বোত্তর কমিটিতে ত্রিপুরার চন্দন সেন, অরূপ গোস্বামী
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















