News Flash

  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশ-সহ সমস্ত রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত বিজেপি : নরেন্দ্র সিং তোমর
Image

মধ্যপ্রদেশ-সহ সমস্ত রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত বিজেপি : নরেন্দ্র সিং তোমর

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): মধ্যপ্রদেশ-সহ সমস্ত রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত বিজেপি। দাবি করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র সিং তোমর। সোমবার ৫ রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণার পর তোমর বলেছেন, “নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার জন্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রদেশ, রাজস্থান নির্বাচন এবং অন্যান্য সমস্ত রাজ্যে নির্বাচনে অংশগ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত বিজেপি। আমি বিশ্বাস করি কর্মীরা কঠোর পরিশ্রম করবেন এবং বিজেপি জনগণের আশীর্বাদ পাবে।”

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র সিং তোমর আরও বলেছেন, বিজেপি মধ্যপ্রদেশ-সহ সমস্ত নির্বাচনী রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। নির্বাচনের জন্য বুথ থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বের যাবতীয় প্রস্তুতি চলছে। আমার পূর্ণ বিশ্বাস দলের কর্মীরা কঠোর পরিশ্রম করবেন।”

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top