News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে হবে হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার: মেয়র
Image

আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে হবে হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার: মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর : আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার করা হচ্ছে। এর মধ্যে নিগমের ১৬ নং ওয়ার্ড এলাকায় হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার খোলার জন্য প্রথমে জমি পাওয়া যায়নি। পরবর্তী সময় স্থানীয়দের সাথে কথা বলে একটি জমি নির্ধারণ করা হয়েছে। সেই জমিতে গড়ে উঠবে এলাকাবাসী স্বার্থে হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার। রবিবার  সকালে  নিজ এলাকা পরিদর্শনে গিয়ে এই কথা বলেছেন মেয়র দীপক মজুমদার। তিনি ১৬ নং ওয়ার্ড এলাকা পরিদর্শন করে আরো বলেন, এলাকার রাস্তা এবং ড্রেইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও আগে থেকেই এলাকায় ড্রেইন এবং রাস্তা রয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের পর পর এগুলি সংস্কারের প্রয়োজন হয়। তাই পরিদর্শনে এসে এলাকাবাসীর সাথে কথা বলে কিছু রাস্তা সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি এলাকাবাসী উন্নয়নমূলক কাজ নিয়ে কোন বক্তব্য রয়েছে কিনা সেই বিষয়ে অবগত হন মেয়র এদিন। তিনি আরো বলেন আগরতলা শহরকে সাজিয়ে তুলতে আগরতলা পুর নিগম বদ্ধপরিকর। আসন্ন শারদোৎসব উপলক্ষে প্রত্যেক ওয়ার্ড এলাকায় অর্থরাশি প্রদান করা হয়েছে। যাতে করে এই পর্যাপ্ত অর্থরাশি দিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ দুর্গাপূজার আগেই সম্পূর্ণ করেন কাউন্সিলররা। এ ধরনের ওয়ার্ড এলাকার পরিদর্শন আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান মেয়র।

Releated Posts

বিধায়িকা কল্যাণী রায় সাহার স্বামীর আকস্মিক প্রয়াণ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৩০ জুলাই : তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাহার স্বামী দীনেশ…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top