News Flash

Image

রবিবার অনুষ্ঠিত হল বিশেষ লোক আদালত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর : রবিবার রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বিশেষ লোক আদালত।  গত ৩ অক্টোবর থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। ত্রিপুরা আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সব্যসাচি দত্ত পুরকায়স্থ বিস্তারিত বলতে গিয়ে জানান, বিশেষ লোক আদালতে ২২ হাজার ৮৮৯ টি মামলা নিস্পত্তির জন্য তোলা হয়েছে এবার। এর মধ্যে মোটর ভ্যাহিকেল অ্যাক্টে ১১ হাজার ৬৪৫ টি মামলা, চেক বাউন্স  সংক্রান্ত ৮৩ টি মামলা, বৈবাহিক বিরোধ সংক্রান্ত মামলা ৩৪ টি , মীমাংসাযোগ্য  ফৌজদারি ধারায় ৩১৫ টি মামলা সহ বিভিন্ন মামলা উঠে বিশেষ লোক আদালতে। ১৫ টি স্থানে মোট ৩৩ টি বেঞ্চে এই লোক আদালত অনুষ্ঠিত হয়েছে।  এই লোক আদালতকে কেন্দ্র করে ভাল সাড়া মিলেছে বলে জানিয়েছেন তিনি। এদিন প্রচুর মামলা নিষ্পত্তি ঘটছে। তবে ধলাই জেলায় ভারী বর্ষণের কারনে কিছুটা সমস্যা হয় বলেও জানা গেছে।

Releated Posts

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026

জুটমিল ইস্যুতে বিরোধীদের পাল্টা জবাব: বাম আমলের ভুল সিদ্ধান্তের বোঝা বইছে বর্তমান সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই জুটমিল ইস্যুতে বিরোধী দল, বিশেষ করে সিপিআই(এম)-এর অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top