News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান তৃণমূল কংগ্রেসের
Image

জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান তৃণমূল কংগ্রেসের

শান্তিরবাজার, ৫ অক্টোবর : একের পর এক জেলা বিভিন্ন অফিসগুলো বিলোনিয়া জেলা সদরে থেকে সরিয়ে নেওয়া হচ্ছে অন্য স্থানে। জেলা সদর বিলোনিয়া হয়েও বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত বিলোনিয়া সাধারণ জনগণ, শহরের এলাকার মধ্যে যেন জেলার বিভিন্ন অফিসগুলো তৈরি করার দাবিতে বিলোনিয়া তৃনমূল কংগ্রেসে দলের পক্ষ থেকে চার জনের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসকের নিকট ।

তারা বলেন দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারের অফিস মির্জাপুর থেকে স্থানান্তরিত করে কিল্লা মুড়াতে নেওয়ার প্রস্তুতি চলছে তা যেন না হয়, তাদের দাবি বিলোনিয়া টাউন হলের সামনে সরকারি জায়গাতে যেন অফিস বাড়ি নির্মাণ করা হয়।

এই দাবিতে জেলাশাসকের সাথে সাক্ষাৎ করে দাবির স্মারক লিপি জেলা শাসক সাজু ওয়াহিদ এর হাতে তুলে দেন প্রতিনিধি দলটি। তারা জানান জেলাশাসক দাবির যুক্তিকতা স্বীকার করেন এবং বিষয়টি নিয়ে কথা বলবেন বলে তাদের আশ্বস্ত করেন, এই দিনের ডেপুটেশনে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন বিধায়ক তথা তৃনমূল কংগ্রেসের নেতৃত্ব দীলিপ চৌধুরী, তৃণমূল কংগ্রেস দলের রাজ্য নেতৃত্ব বাদল মল্লিক, সহ অন্যান্য নেতৃত্বেররা।

Releated Posts

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top