News Flash

Image

সাউথ পয়েন্টের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

কলকাতা, ৫ অক্টোবর (হি. স.) : বুধবার সন্ধ্যায় বাঘাযতীনের একটি বেসরকারি হাসপাতালে ১৫ বছরের এক স্কুলছাত্রের মৃত্যু হয়। পুলিশ সূত্রের খবর, দশম শ্রেণির ছাত্রটির মৃত্যু হয়েছে বেশি মাত্রায় ওষুধ খাওয়ার জেরে। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। যদিও পরিবারের তরফে এ ব্যাপারে থানায় কোনও অভিযোগ করা হয়নি।

দক্ষিণ কলকাতার নাকতলার বাসিন্দা ৪৭ বছরের নভনীত মান্নার ছেলে ১৫ বছরের নীলাদ্রি। সাউথ পয়েন্ট স্কুলের দশম শ্রেণিতে পড়ত। পুলিশ সূত্রে খবর, গত ২ অক্টোবর, সোমবার অসুস্থতা নিয়ে তাকে বাঘাযতীনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেই সময় নীলাদ্রির বাড়ির লোকেরা হাসপাতালকে জানিয়েছিলেন, আত্মহত্যা করার উদ্দেশে নীলাদ্রি বেশি পরিমাণের ওষুধ খেয়ে নিয়েছে।

প্রাথমিক চিকিৎসার পর নীলাদ্রির মায়ের অনুরোধে তাকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। পর দিন অর্থাৎ, মঙ্গলবার, আবার সে অসুস্থ হয়ে পড়ে। তাকে নিয়ে আবার আসা হয় বাঘাযতীনের সেই হাসপাতালেই। সেখানে তাকে ভর্তিও করানো হয়।

বুধবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে নীলাদ্রির মৃত্যু হয়। আগেও বাড়তি মাত্রার ওষুধ খাওয়ার ঘটনা ঘটেছিল নীলাদ্রির সঙ্গে। সূত্রের খবর, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার অর্থাৎ প্রেশারের ওষুধ বেশি মাত্রায় খেয়ে নিয়েছিল নীলাদ্রি।

Releated Posts

বিশেষ সংসদ অধিবেশন ঘিরে বিজেপির তিন লাইনের হুইপ জারি

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): ১৬ এপ্রিল থেকে শুরু হতে চলা তিন দিনের বিশেষ সংসদ অধিবেশনকে সামনে রেখে ভারতীয়…

ByByNews Desk Apr 12, 2026

জ্যোতিবা ফুলেকে শ্রদ্ধা মায়াবতীর, সামাজিক সংস্কার ও শিক্ষায় তাঁর অবদান স্মরণ

নয়াদিল্লি, ১১ এপ্রিল (আইএএনএস): মহাত্মা জ্যোতিবা ফুলের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী। তিনি…

ByByNews Desk Apr 11, 2026

বঙ্গ ভোটের আগে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের ইডির হানা

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দক্ষিণ…

ByByNews Desk Apr 11, 2026

বঙ্গ ভোটে প্রচারে তুঙ্গে উত্তাপ, আজ রাজ্যে মোদী-শাহের ৩টি করে সভা, মমতার ৪টি

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন দু’দফা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার রাজ্যের রাজনৈতিক প্রচারে তুঙ্গে উত্তাপ। এদিন…

ByByNews Desk Apr 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top