News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মোহনপুর ব্লকের পঞ্চায়েত রাষ্ট্রীয় পঞ্চায়েত পুরুস্কারে ভূষিত
Image

মোহনপুর ব্লকের পঞ্চায়েত রাষ্ট্রীয় পঞ্চায়েত পুরুস্কারে ভূষিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর :  মোহনপুর ব্লকের ২টি পঞ্চায়েত তাঁদের কাজের জন্য পুরস্কৃত হল। এরমধ্যে  মোহিনীপুর  গ্রাম পঞ্চায়েত ২ টি বিভাগে পুরস্কারে ভূষিত হয়েছে। সমস্ত আধিকারিক জনপ্রতিনিধি একযোগে কাজ করার ফলেই এই সাফল্য এসেছে। দাবি মোহনপুর ব্লকের বিডিও নারায়ণ চন্দ্র মজুমদারের। রাষ্ট্রীয় পঞ্চায়েত পুরস্কার- ২০২৩ শ্রেণীতে ৯ টি বিভাগে ২৭ টি পুরস্কারের জন্য ১১৭৬ টি গ্রাম পঞ্চায়েত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে মোহনপুর ব্লকের মোহিনীপুর গ্রাম পঞ্চায়েত সামাজিক ন্যায় এবং সামাজিকভাবে সুরক্ষিত গ্রাম বিষয়ে প্রথম স্থান দখল করেছে। এছাড়াও পরিচ্ছন্ন ও সবুজ গ্রাম হিসেবে গোটা ত্রিপুরার মধ্যে তৃতীয় স্থান দখল করেছে এই পঞ্চায়েত।
 অন্যদিকে শিশু বান্ধব পঞ্চায়েত হিসেবে কলকলিয়া গ্রাম পঞ্চায়েত দ্বিতীয় স্থান দখল করেছে। পাশাপাশি মোহনপুর আরডি ব্লক বেস্ট পারফর্মিং ব্লক হিসেবে দ্বিতীয় স্থান দখল করেছে ত্রিপুরাতে। এই সাফল্যকে কেন্দ্র করে আনন্দের পরিবেশ গোটা ব্লক এলাকায়।

Releated Posts

চুরি যাওয়া একটি বাইক সহ তিন কুখ্যাত চোর পুলিশের জালে

আগরতলা, ২২আগস্ট : চুরি যাওয়া একটি বাইক ও একটি বাইসাইকেল সহ একজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

মোহনভোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ই – রিক্সা চালকের মৃত্যু, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে মেলাঘর থানাধীন মোহনভোগের আনন্দপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রান্সমিটারে ফিউজ…

ByByReshmi Debnath Aug 22, 2026

বাইখোড়া বাজারে ভিলেজ চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, দুই যুবকের বিরুদ্ধে হামলার অভিযোগ

আগরতলা, ২২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরার বাইখোড়া বাজারে কলসীরমুখ ভিলেজের চেয়ারম্যান ও মাংস ব্যবসায়ী কাইসোরাম রিয়াংকে দুই যুবক মারধর…

ByByReshmi Debnath Aug 22, 2026

উদয়পুরে আর কে পুর ও মহিলা থানা পরিদর্শনে ভারপ্রাপ্ত ডিজিপি জি এস রাও

উদয়পুর, ২১ আগস্ট: উদয়পুর মহকুমার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আর কে পুর থানা এবং মহিলা থানা পরিদর্শন করলেন…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top