News Flash

  • Home
  • দেশ
  • মণিপুরের প্রাক্তন পুলিশ অফিসার থাউনাওজাম বৃন্দার বিরুদ্ধে এফআইআর দাবি বিজেপি যুবমোর্চার
Image

মণিপুরের প্রাক্তন পুলিশ অফিসার থাউনাওজাম বৃন্দার বিরুদ্ধে এফআইআর দাবি বিজেপি যুবমোর্চার

ইমফল, ৫ অক্টোবর (হি.স.) : অবসরপ্ৰাপ্ত মণিপুর পুলিশ সার্ভিস (এমপিএস)-এর আধিকারিক থাউনওজাম বৃন্দার বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানিয়েছে প্রদেশ বিজেপি যুবমোর্চা।

ভারতীয় জনতা যুব মোর্চা (বিজেওয়াইএম)-র মণিপুর ইউনিটের সভাপতি মনোহরমায়ুম বারিশ শর্মা রাজ্য পুলিশকে মেইতেই সম্প্রদায়কে মানহানি করার জন্য প্রাক্তন পুলিশ আধিকারিক বৃন্দার বিরুদ্ধে এফআইআর দায়ের করার আহ্বান জানিয়েছেন।

ইমফল পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে প্ৰেরিত এক চিঠিতে প্ৰদেশ বিজেপি যুব মোর্চার নেতা লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় একটি অডিও রেকর্ডিং প্রকাশিত হয়েছে যেখানে থাউনাওজাম বৃন্দা (অবসরপ্রাপ্ত এমপিএস) বলছেন, মণিপুরে চলমান জাতিগত সংঘর্ষে আরামবাই টেঙ্গোল/মেইতেই লিপুনরা ইন্ধন জোগাচ্ছেন। গত ৩ মে থেকে চূড়াচাঁদপুরে মণিপুরের মুখ্যমন্ত্রীর পরামর্শে অনেক মেইতেই বাড়ি পোড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

পুলিশ সুপারের উদ্দেশ্যে লেখা চিঠিতে যুব মোর্চার প্রদেশ সভাপতি মনোহরমায়ুম বারিশ শর্মা আরও লিখেছেন, ‘এখানে উল্লেখ করা প্রাসঙ্গিক যে, নিম্নস্বাক্ষরকারীর (মনোহরমায়ুম বারিশ শর্মা) প্রাণহানির হুমকিও দিয়েছেন তিনি।’

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top