News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজস্থানকে দেশের উন্নয়নের ইঞ্জিনে পরিণত করতে বদ্ধপরিকর বিজেপি : প্রধানমন্ত্রী
Image

রাজস্থানকে দেশের উন্নয়নের ইঞ্জিনে পরিণত করতে বদ্ধপরিকর বিজেপি : প্রধানমন্ত্রী

যোধপুর, ৫ অক্টোবর (হি.স.): রাজস্থানকে দেশের উন্নয়নের ইঞ্জিনে পরিণত করতে বদ্ধপরিকর বিজেপি। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাজস্থানের যোধপুরে একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আজ যোধপুর ও মারওয়াড়ের মানুষজন একসঙ্গে বেশ কিছু উপহার পেয়েছেন। সেই উপহারগুলির মধ্যে একটি আমি দিল্লি থেকেই করে এসেছি। গতকাল বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে, উজ্জ্বলার মহিলা সুবিধাভোগীরা ৬০০ টাকায় এলপিজি সিলিন্ডার পাবেন।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি নিশ্চিত এর মাধ্যমে আপনারা সমস্ত বোনেরা আরও উৎসাহের সঙ্গে উৎসব পালন করতে পারবেন। বিজেপি সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবে রাজস্থানের ৭০ লক্ষ পরিবার। এই সিদ্ধান্ত রান্নাঘরকে ধোঁয়ামুক্ত করার জন্য আমাদের অভিযানকে আরও জোরদার করবে।”

প্রধানমন্ত্রী আরও বলেছে, “আপনাদের স্বাস্থ্যই বিজেপি সরকারের অগ্রাধিকার। একদিকে, আমরা আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে চিকিত্সার সুবিধা দিচ্ছি। অন্যদিকে রেকর্ড সংখ্যক আধুনিক হাসপাতালও নির্মিত হচ্ছে।” প্রধানমন্ত্রীর কথায়, “বিজেপি সরকারের লক্ষ্য হল রাজস্থানকে পর্যটনে এক নম্বর রাজ্যে পরিণত করা।” প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, “আমরা রাজস্থানের প্রতিটি কোণায় উন্নয়ন পৌঁছে দেব।”

Releated Posts

বিশেষ সংসদ অধিবেশন ঘিরে বিজেপির তিন লাইনের হুইপ জারি

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): ১৬ এপ্রিল থেকে শুরু হতে চলা তিন দিনের বিশেষ সংসদ অধিবেশনকে সামনে রেখে ভারতীয়…

ByByNews Desk Apr 12, 2026

জ্যোতিবা ফুলেকে শ্রদ্ধা মায়াবতীর, সামাজিক সংস্কার ও শিক্ষায় তাঁর অবদান স্মরণ

নয়াদিল্লি, ১১ এপ্রিল (আইএএনএস): মহাত্মা জ্যোতিবা ফুলের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী। তিনি…

ByByNews Desk Apr 11, 2026

বঙ্গ ভোটের আগে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের ইডির হানা

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দক্ষিণ…

ByByNews Desk Apr 11, 2026

বঙ্গ ভোটে প্রচারে তুঙ্গে উত্তাপ, আজ রাজ্যে মোদী-শাহের ৩টি করে সভা, মমতার ৪টি

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন দু’দফা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার রাজ্যের রাজনৈতিক প্রচারে তুঙ্গে উত্তাপ। এদিন…

ByByNews Desk Apr 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top