News Flash

  • Home
  • খেলা
  • পশ্চিম ত্রিপুরা জেলা পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ ৮ই
Image

পশ্চিম ত্রিপুরা জেলা পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ ৮ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর।। পশ্চিম ত্রিপুরা জেলা পাওয়ার লিফটিং প্রতিযোগিতা আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। এনএসআরসিসি-র ওয়েট লিফটিং হলে ওইদিন সকাল আটটায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের নবনিযুক্ত সচিব সুকান্ত ঘোষ। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সভাপতি পিনাকী দাস চৌধুরী, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, উপ-অধিকতা তথা অলিম্পিয়ান পদ্মশ্রী দীপা কর্মকার, সম্মানিত অতিথি হিসেবে ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দেবনাথ এবং ত্রিপুরা ওয়েট লিফটিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দুলাল কর্মকার প্রমুখ উপস্থিত থাকবেন। টুর্নামেন্টে সাব জুনিয়র, জুনিয়র ও সিনিয়র বালক-বালিকা উভয় বিভাগে প্রতিযোগিতা হবে। উল্লেখ্য এ প্রতিযোগিতাকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য ৩১ সদস্য বিশিষ্ট একটি টেকনিক্যাল কমিটিও গঠন করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সম্পাদক বলরাম দাস সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

Releated Posts

ভারতে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন অলিম্পিক আন্দোলনের প্রতি ভারতের অঙ্গীকারকে আরও মজবুত করবে: আইওএ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের বিএডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের জন্য বিশ্ব ব্যাডমিন্টন সম্প্রদায়কে নয়াদিল্লিতে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 13, 2026

সিনকফিল্ড কাপে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার সিনদারভকে হারিয়ে চমক প্রজ্ঞানানন্দার

সেন্ট লুইস, ১২ আগস্ট (আইএএনএস): সিনকফিল্ড কাপের দ্বিতীয় রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার জাভোখির সিনদারভকে হারিয়ে বড় চমক দিলেন…

ByByNews Desk Aug 12, 2026

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top