News Flash

  • Home
  • দেশ
  • ভারত-কানাডা সম্পর্কের টানাপড়েন প্রভাব ফেলেছে ঢাকিপাড়াতেও
Image

ভারত-কানাডা সম্পর্কের টানাপড়েন প্রভাব ফেলেছে ঢাকিপাড়াতেও

কলকাতা, ৪ অক্টোবর (হি. স.) : বছরভর ওঁরা বেশিরভাগই ছোটখাট কাজ করেন। কিন্তু পুজোর এই সময়টায় কাঁধে তুলে নেন ঢাক। একদিকে মনের আনন্দ, অন্যদিকে বাড়তি কিছু উপার্জন। কারও কারও বংশপরম্পরায় ধরে চলছে এরকম। পুজোর বরাত পেয়ে কারও যাওয়ার কথা সান ফ্রান্সিসকো, কেউ বা যাবেন সিডনি। আবার কেউ রাজ্যের গণ্ডি পেরিয়ে পা রাখবেন ভিনরাজ্যে।

বাংলার ঢাকিদের কদর দেশ, বিদেশেও। তবে এবার ভিসা সমস্যার জন্য কানাডায় যেতে পারছেন না অনেকে। ভারত-কানাডার সংঘাতের আবহে ভিসা পরিষেবা বন্ধ। অন্যদিকে, কানাডা থেকেও বাংলার বিভিন্ন প্রান্তের বাঙালিরা পুজোয় সপরিবারে বাড়ি ফিরতে পারছেন না। মনখারাপ সকলেরই। করোনা সংকটকালে পরপর দু’বছর ঢাক শিল্পীদের থাবা বসিয়েছে রুজি রোজগারে। এবারে পুজো নিয়ে অন্যরকম উৎসাহ তৈরি হয়েছিল। তবে কানাডার ভিসা না মেলায় দুর্গাপুজোয় কাজ না পেয়ে হতাশ জেলার ঢাক শিল্পীদের অনেকেই।

গ্রামের একাংশ পরিবার ঢাকের উপরেই নির্ভরশীল। ঢাক শিল্পীর কাছে দুর্গাপুজো মানেই আনন্দের সময়। এই পাঁচদিন ঢাক বাজিয়ে যা আয় হতো তা দিয়ে বছরের বেশিরভাগ সময়ের সংসার খরচ উঠে যেত। দু মাস আগে থেকেই মোটামুটি নিশ্চিত হয়ে যেত ঢাক বাজাতে যাবেন। পছন্দমত ঢাকিদেরও বেছে নিতেন। আর ঢাকের বলে মাতিয়ে দিতেন বিদেশের পূজা মণ্ডপ। আন্তর্জাতিক রাজনীতির ঘোরপ্যাঁচ, খালিস্তানীদের মদতদান— এ সব ভাড়ি ভাড়ি বিষয় বোঝেন না ঢাকিপাড়ার বাসিন্দারা। কিন্তু পুজোর দিন যত এগিয়ে আসছে, ঢাকিপাড়ায় আগমনীর বদলে বিষাদের সুর বাজছে।

Releated Posts

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top