News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিতে তিপরা মথার ডাকা ১২ ঘন্টা বনধের প্রভাব এডিসি এলাকায়
Image

গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিতে তিপরা মথার ডাকা ১২ ঘন্টা বনধের প্রভাব এডিসি এলাকায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিতে তিপরা মথার ডাকা ১২ ঘন্টা বনধের রাজ্যের এডিসি এলাকায় প্রভাব পড়েছে।আজ সকাল থেকেই খোয়াই, কমলপুর, বাছাইবাড়ি, বড়মুড়া তথা হতাইকাতর,হেজামারা, বিশ্রামগঞ্জ দেওয়ানবাজার ও মনুঘাটে বনধকে সফল করতে তিপ্রাসা কর্মীরা পিকেটিং শুরু করেছেন। জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বনধকে সফল করতে উপস্হিত ছিলেন ধর্মঘটকারীরা। তাছাড়া, এডিসি এলাকায় অবস্থিত বিভিন্ন রেল লাইনেও পিকেটিং করেছে তিপরা মথার কর্মীরা। 

 যদিও সরকারী তরফে এই বনধকে মান্যতা দেয়নি রাজ্য সরকার। এদিন এডিসি এলাকায় সরকার অধীনস্থ বিভিন্ন দপ্তর স্বাভাবিকভাবেই চলবে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাজ্য সরকার। তবে প্রদ্যোত কিশোর দেববর্মণ শনিবার তিপ্রাসাদের গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে বনধকে সফল করার আহ্বান জানিয়েছেন। সেই অনুযায়ী আজ সকাল থেকেই অসম আগরতলা জাতীয় সড়কের বিভিন্ন এলাকায় বনধকে সফল করতে রাস্তা অবরোধ করেছেন তিপ্রা মথা কর্মীরা। 

এডিসি এলাকায় অবস্থিত বিভিন্ন ট্রেন লাইনেও পিকেটিং করেছে এদিন বনধ সমর্থনকারীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে এদিন আসাম আগরতলা জাতীয় সড়কে বনধকে সফল করতে উপস্থিত ছিলেন তিপ্রা মথার কর্মীরা। মনু রেলস্টেশনে মথা কর্মীদের অবরোধ চলছে। কমলপুর,  বাছাইবাড়ি ও খোয়াই মহকুমায় বনধের সমর্থনে রাস্তায় পিকেটিং করলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। 

তিনি জানিয়েছেন, আজ সকাল থেকেই এডিসি এলাকার ৩৬ টি জায়গায়  তিপ্রা মথার কর্মীরা পিকেটিং করছে। গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিকে দিল্লি পর্যন্ত পৌঁছে দিতেই তাদের এই বনধ বলে দাবি তাঁর। 

বিরোধী দলনেতা আরও বলেন, বিগত ৭৫ বছর ধরে তিপ্রাসা জনজাতিরা নিজের রাজ্যেই লাঞ্ছিত, অধিকার থেকে বঞ্চিত  হচ্ছেন। তাই বনধের মাধ্যমে ভারত সরকারের কাছে তিপ্রাসা জনজাতিদের দাবী পৌঁছানো হবে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top