News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের রাঙামা‌টিতে পু‌লি‌শের জা‌লে ৫০ লক্ষা‌ধিক টাকার মাদক ইয়াবা সহ মি‌জো যুবক-যুবতী
Image

করিমগঞ্জের রাঙামা‌টিতে পু‌লি‌শের জা‌লে ৫০ লক্ষা‌ধিক টাকার মাদক ইয়াবা সহ মি‌জো যুবক-যুবতী

বাজারিছড়া (অসম), ২৮ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন রাঙামা‌টিতে ৫০ লক্ষা‌ধিক টাকার মাদক ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের পাতা জালে পড়েছে মি‌জোরা‌মের দুই যুবক-যুবতী যথাক্রমে ভেনলাল ভিনা এবং জ‌ডিনথা‌রি।

আজ বৃহস্পতিবার বাজারিছড়া থানার ওসি ইনস্পেক্টর দীপক দাস এ খবর দিয়ে জানান, গোপন তথ্যে ভি‌ত্তিতে বুধবার রাত প্রায় পৌ‌নে ১২টা নাগাদ পু‌লি‌শের এক‌ দল রাঙামা‌টি এলাকার লোয়াইর‌পোয়া-কানমুন পূর্ত সড়‌কে এডি ক্যাম্পের সামনে মাদক কারবারিদের পাকড়াও করতে ওৎ পেতে বসে। এক সম‌য় মি‌জোরা‌মের কানমুন হ‌য়ে মেদ‌লিছড়া অতিক্রম করে টিআর ০৫ ‌ডি ৮৩১৭ নম্ব‌রের এক‌টি পালসার বাইক আসে। ওই বাইকের আরোহী ছিল এক যুবক ও এক মি‌জো যুবতী। পুলিশ তাদের বাইক আটকে তালাশি চালায়। তালাশিতে এক‌টি চা‌লের বস্তা থে‌কে কয়েকটি প্যা‌কে‌টে ৩০ হাজার মাদক ইয়াবা ট্যাব‌লেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলির বাজারমূল্য ৫০ লক্ষ টাকার বেশি হ‌বে।

ওসি দীপক দাস জানান, মাদক ইয়াবা পাচারের অভিযোগে বাইক চালক ভেনলাল ভিনা এবং জ‌ডিনথা‌রি না‌মের যুবতী‌কে আটক করা হয়েছে। প্রদত্ত স্বীকারোক্তিতে তারা নাকি বলেছে, মাদক সামগ্রীগুলি রাঙামা‌টি এলাকার জনৈক যুব‌কের কা‌ছে হস্তান্তর করার কথা ছিল। ধৃত‌দের বা‌ড়ি মি‌জোরা‌মের কলাশিব জেলায়। উভয়ের বিরুদ্ধ এনডিপিএস–এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে। আজ দুজনকে করিমগঞ্জে বিচারবিভাগীয় আদালতে পেশ করা হবে, জানান ওসি দাস।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top