News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইংল্যান্ড ও উত্তরাখণ্ডের ভৌগোলিক এবং জলবায়ু একই রকম : পুষ্কর ধামি
Image

ইংল্যান্ড ও উত্তরাখণ্ডের ভৌগোলিক এবং জলবায়ু একই রকম : পুষ্কর ধামি

লন্ডন, ২৭ সেপ্টেম্বর (হি.স.): ইংল্যান্ড ও উত্তরাখণ্ডের ভৌগোলিক এবং জলবায়ু একই রকম। ব্রিটেন ও উত্তরাখণ্ডের মধ্যে সংযোগও রয়েছে। বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার সকালে লন্ডনে গ্লোবাল ইনভেস্টর সামিট ২০২৩-এ ধামি বলেছেন, “প্রায় ১.৫ মিলিয়ন ভারতীয় ব্রিটেনে কাজ করছেন এবং আমি এটা বলতে পেরে আনন্দিত বোধ করছি যে উত্তরাখণ্ডের বিপুল সংখ্যক ভারতীয় এখানে (ব্রিটেনে) বাস করেন।”

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আরও বলেছেন, “ভারতে ষষ্ঠ বৃহত্তম বিনিয়োগকারী হল ব্রিটেন। ভারতে ৫০ বিলিয়ন ডলারের টার্নওভার-সহ ৬০০টিরও বেশি বাণিজ্যিক ইউনিট কাজ করছে ব্রিটেনের এবং এই ইউনিটগুলির মাধ্যমে প্রায় ৪ লক্ষ ৭৫ হাজার মানুষ ভারতে সরাসরি কর্মসংস্থান পাচ্ছে। শিক্ষা, খুচরা ভোগ্যপণ্য, জীবন বিজ্ঞান, স্বাস্থ্য পরিষেবা এবং অবকাঠামো হল সেই সেক্টর, যেখানে ব্রিটেন ভারতে বিনিয়োগ করেছে…আমি এটা বলতে পেরে খুশি যে ভারত ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ দেশ।”

ধামি আরও বলেছেন, “উত্তরাখণ্ড প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে নিজস্ব ছাপ রেখে সফল হয়েছে। ব্রিটেন এই ক্ষেত্রে একটি বিশ্বশক্তি, তাই আপনাদের অভিজ্ঞতাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটেন স্বাস্থ্যসেবা এবং জীবন বিজ্ঞানের ক্ষেত্রে একটি লিডার। উত্তরাখণ্ড ভারতের ফার্মা হাব হিসেবেও গড়ে উঠেছে। সমগ্র দেশের ফার্মা কাজের ২২ শতাংশ উত্তরাখণ্ডে সম্পন্ন হয়।” তিনি জোর দিয়ে বলেন, উত্তরাখণ্ডেও প্রচুর সম্ভাবনা রয়েছে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top