News Flash

  • Home
  • খেলা
  • পঞ্জাবের কুরালিতে রাসায়নিক ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, আহত ৮ জন শ্রমিক
Image

পঞ্জাবের কুরালিতে রাসায়নিক ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, আহত ৮ জন শ্রমিক

মোহালি, ২৭ সেপ্টেম্বর (হি.স.): পঞ্জাবের কুরালির চানালোন শিল্পাঞ্চল এলাকায় ভয়াবহ আগুন লাগল একটি রাসায়নিক ফ্যাক্টরিতে। এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ৮ জন শ্রমিক, তাঁদের মধ্যে ৫ জন শ্রমিকের অবস্থা গুরুতর। তাঁদের ফেস-৬ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ৭টি ইঞ্জিন।

পুলিশ জানিয়েছে, বুধবার বেলা এগারোটা নাগাদ কুরালির চানালোনের ফোকাল পয়েন্টের অবস্থিত শেমরক অর্গানিকস রাসায়নিক কারখানায় আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় কারখানার অনেকটাই অংশ পুড়ে গিয়েছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খারার দমকল অফিসার কৌর সিং বলেছেন, প্রচুর পরিমাণে দাহ্য পদার্থে আগুন ধরে যাওয়ায় দমকল কর্মীদের আগুন নেভাতে অনেকটাই সময় লেগে যায়। কারখানার ভেতর থেকে মাঝে মাঝে ছোট ছোট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

Releated Posts

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top