News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যপ্রদেশে ট্রাক ও বোলেরো গাড়ির সংঘর্ষে মৃত ৪, আহত ২
Image

মধ্যপ্রদেশে ট্রাক ও বোলেরো গাড়ির সংঘর্ষে মৃত ৪, আহত ২

মান্ডলা, ২৭ সেপ্টেম্বর (হি.স) : মধ্যপ্রদেশের মান্ডলা জেলায় মঙ্গলবার মধ্যরাতে একটি সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের মান্ডলা জেলার বিছিয়া থানা এলাকায় জাতীয় সড়ক-৩০-এর বারখেদি গ্রামের কাছে। দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে, তারমধ্যে তিনজন মহিলাও ছিলেন। ২ জন গুরুতর আহতও হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১টা নাগাদ বারখেদি গ্রামের কাছে একটি ট্রাক, বিছিয়াগামী একটি বোলেরো গাড়িকে ধাক্কা মারলে ৪ জনের মৃত্যু হয়েছে। ট্রাকটি লোহার রড নিয়ে জাতীয় সড়ক ৩০-র ওপর দিয়ে আসছিল। সংঘর্ষ এতটাই মারাত্মক আকার নেয় যে বোলেরোটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে তিনজনই মহিলা ছিলেন। এছাড়া ২জন গুরুতর আহত হয়েছেন। তাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিছিয়া থানার ইনচার্জ ধর্মেন্দ্র সিং ধুরভে জানিয়েছেন, বোলেরো গাড়িতে ছয়জন ছিলেন, তাদের মধ্যে চারজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। দুজন আহত হন। মৃতরা হলেন, লক্ষ্মীবাই (৩৮), রানিবাই (৫৮), সুভদ্রা বাই (৪২), তিনজনই মালনওয়াদা থানার কেওয়ালারি জেলার সিওনি গ্রামের বাসিন্দা এবং দুর্গেশ (৩২)। দুর্ঘটনায় আহত হয়েছেন ইন্দ্রেশ (৩২) ও ইন্দ্রাবাই (৩৫)। সংঘর্ষে ট্রাকটিও পুরোপুরি উল্টে যায়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। পুলিশ দুর্ঘটনাটির মামলা দায়ের করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

থানেতে শিবসেনা (ইউবিটি) নেতা গুলিতে নিহত, গ্রেফতার ১, আটক আরও ১

থানে, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের থানেতে মঙ্গলবার রাতে শিবসেনা (ইউবিটি) নেতা প্রদীপ পূর্ণেকর গুলিতে নিহত হয়েছেন। ঘটনায় একজনকে…

ByByNews Desk Sep 30, 2026

‘কিছুই হবে না’, দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয়…

ByByNews Desk Sep 30, 2026

‘ব্রিটিশ আমলের থেকেও পরিস্থিতি খারাপ’, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের দফতরের সামনে বামেদের বিক্ষোভ

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের সামনে…

ByByNews Desk Sep 29, 2026

প্রাক্তন হিমাচল মন্ত্রী মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে বিজেপির শোক

শিমলা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): হিমাচল প্রদেশের প্রাক্তন মন্ত্রী এবং প্রবীণ নেতা মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে শোক প্রকাশ…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top