News Flash

  • Home
  • দেশ
  • ধান খেত থেকে উদ্ধার মহিলার মৃতদেহ
Image

ধান খেত থেকে উদ্ধার মহিলার মৃতদেহ

বাসন্তী, ২৬ সেপ্টেম্বর (হি. স.) ধান খেত থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে ঐ মহিলার আড়াই বছরের শিশুও। মৃতার নাম মঞ্জুয়ারা লস্কর ওরফে মঞ্জু লস্কর(২৬)। মঙ্গলবার সকালে বাসন্তী থানার তিতকুমার গ্রামের ভারতীর মোড় সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় মঞ্জুর দেহ। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে ধান খেতের পাশ থেকে স্থানীয় মানুষজন যাওয়া আসার সময় ঐ গৃহবধূর দেহ পড়ে থাকতে দেখেন। পাশে তাঁর সন্তানকে বসে কাঁদতে দেখেন। তারাই পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গত কয়েকদিন আগে জিবনতলা থানার আঠেরোবাঁকির শশুর বাড়ি থেকে বাসন্তী থানার ৮ নম্বর তিতকুমার গ্রামে বাপের বাড়িতে আসেন মঞ্জু। তবে কিভাবে তাঁর মৃত্যু হয়ে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top