News Flash

  • Home
  • প্রধান খবর
  • এনডিএ-র আসল শক্তি ছিল শিবসেনা ও অকালি দল : সঞ্জয় রাউত
Image

এনডিএ-র আসল শক্তি ছিল শিবসেনা ও অকালি দল : সঞ্জয় রাউত


মুম্বই, ২৬ সেপ্টেম্বর (হি.স.): এনডিএ-র আসল শক্তি ছিল শিবসেনা ও অকালি দল। জোর দিয়ে বললেন শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) সাংসদ সঞ্জয় রাউত। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, “এনডিএ-র আসল শক্তি ছিল শিবসেনা এবং অকালি দল। এই এনডিএ খুবই দুর্বল। শুধু এআইএডিএমকে নয়, ২০২৪ সালের নির্বাচনের আগে আরও দল বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে।”

উল্লেখ্য, লোকসভা ভোটের আগে দক্ষিণ ভারতে বড়সড় ধাক্কা খেয়েছে বিজেপি। এনডিএ জোট ছেড়ে বেরিয়ে গিয়েছে জয়ললিতার দল এআইএডিএমকে। সোমবার বিবৃতি জারি করে এনডিএ ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে এআইএডিএমকে। ২০২৪ সালের লোকসভা ভোটে আলাদা ফ্রন্ট তৈরি করে নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে এআইএডিএমকে। সম্প্রতি তামিলনাড়ুর রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে সংঘাত চলছিল এআইএডিএমকে নেতৃত্বের। তার মধ্যেই এনডিএ ছাড়ার কথা ঘোষণা করল দলটি।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top