News Flash

  • Home
  • দিনের খবর
  • আপাতত বৃষ্টির দিন শেষ, দক্ষিণ ও উত্তর দুই বঙ্গেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস
Image

আপাতত বৃষ্টির দিন শেষ, দক্ষিণ ও উত্তর দুই বঙ্গেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস


কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গে গত কয়েক দিন ধরে যে হারে বৃষ্টি হচ্ছিল, তা এ বার কমতে চলেছে। দক্ষিণ ও উত্তর দুই বঙ্গের কোথাও আর বৃষ্টির পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। বলা যেতে পারে, আপাতত বৃষ্টির দিন শেষ! দুই বঙ্গে আবার তাপমাত্রা বৃদ্ধিরও পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও বৃষ্টি কমবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো পাহাড়ঘেঁষা উত্তরবঙ্গের পাঁচটি জেলায়ও কমে যাবে বৃষ্টি। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

যদিও পুজোর আগে আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। যার দিকে নজর রাখছেন আবহবিদরা। আগামী ২৯ সেপ্টেম্বর ঘূর্ণাবর্ত তৈরি হবে। ২৪ ঘণ্টার মধ্যে তার শক্তিও বাড়বে। ওই ঘূর্ণাবর্ত ক্রমে নিম্নচাপে পরিণত হয়ে স্থলভাগের দিকে এগোতে পারে। তবে নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের জন্ম দেবে কি না, তা এখনও স্পষ্ট নয়। যদি তা হয়, তবে পুজোর মুখে ঝড়বৃষ্টি হতে পারে বাংলার উপকূলেও। আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে।

Releated Posts

থানেতে শিবসেনা (ইউবিটি) নেতা গুলিতে নিহত, গ্রেফতার ১, আটক আরও ১

থানে, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের থানেতে মঙ্গলবার রাতে শিবসেনা (ইউবিটি) নেতা প্রদীপ পূর্ণেকর গুলিতে নিহত হয়েছেন। ঘটনায় একজনকে…

ByByNews Desk Sep 30, 2026

‘কিছুই হবে না’, দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয়…

ByByNews Desk Sep 30, 2026

‘ব্রিটিশ আমলের থেকেও পরিস্থিতি খারাপ’, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের দফতরের সামনে বামেদের বিক্ষোভ

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের সামনে…

ByByNews Desk Sep 29, 2026

প্রাক্তন হিমাচল মন্ত্রী মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে বিজেপির শোক

শিমলা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): হিমাচল প্রদেশের প্রাক্তন মন্ত্রী এবং প্রবীণ নেতা মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে শোক প্রকাশ…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top