News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজস্থানে স্কুলবাস দুর্ঘটনায় মৃত ছাত্র ও শিক্ষক
Image

রাজস্থানে স্কুলবাস দুর্ঘটনায় মৃত ছাত্র ও শিক্ষক

বারমের, ২৪ সেপ্টেম্বর (হি.স) : রাজস্থানে এক সড়ক দুর্ঘটনায় মৃত ২। ঘটনাটি ঘটেছে, রাজস্থানের বারমের জেলায়। শনিবার রাতে রাস্তার ধারে পার্ক করে রাখা একটি ট্রাককে ধাক্কা মারে একটি স্কুলবাস। তাতেই এক শিক্ষক ও এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বাসটি শনিবার রাত ৮টা নাগাদ ২৯ জন যাত্রী নিয়ে আসছিল, রাস্তায় ট্রাকের সঙ্গে আচমকাই ধাক্কা মারলে এক পড়ুয়া ও শিক্ষকের মৃত্যু হয়। মৃত শিক্ষকের নাম মহম্মদ ইব্রাহিম ও ছাত্রীর নাম সাভিনা।

পুলিশ জানিয়েছে, বাসটিতে স্বামী বিবেকানন্দ গভর্নমেন্ট মডেল স্কুলের ২৪ জন পড়ুয়া সহ একজন অধ্যক্ষ ও তিনজন শিক্ষক ছিলেন। একজন হেলপারও ছিল। এরা সকলেই রানীওয়ারার একটি টুর্নামেন্ট থেকে ফিরছিল। বাস চালক সেহলাউ গ্রামের কাছে ভারত মালা রোডের পাশে দাঁড়ানো একটি ট্রাককে দেখতে না পেয়ে আচমকাই ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।

Releated Posts

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top