News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ায় শ্যামল মজুমদার স্মৃতি নক আউট ফুটবলে সেরা কেবিসি
Image

বিলোনিয়ায় শ্যামল মজুমদার স্মৃতি নক আউট ফুটবলে সেরা কেবিসি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর।। বড়পাথরী সোনাপুর ব্লাড মাউথ ক্লাব ও বাঘা যতীন ব্যামাগার আয়োজিত শ্যামল মজুমদার স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল রবিবার। বড়পাথড়ী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় বড়পাথরী কেবিসি ইন্ডাস্ট্রিজ বনাম যশমূড়া রিয়াংপাড়া একাদশ পরস্পরের মুখোমুখি হয়। বিদেশি খেলোয়াড়দের খেলা দেখতে মাঠে উপস্থিত হয় হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক। টানটান উত্তেজনাপূর্ণ এই খেলায় প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে বড়পাথরী কেবিসি যায় ইন্ডাস্ট্রিজ ১ গোল করে এগিয়ে যায়। খেলা শেষ হওয়া পর্যন্ত আর কোন গোল না হওয়ায় বড়পাথরী কেবিসি ইন্ডাস্ট্রিজ ১-০ গোলে জয়লাভ করে শ্যামল মজুমদার স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন খেতাব অর্জন করে। এদিনের এই ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না মজুমদার, রাজনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রতন সেন চৌধুরী, এলাকার বিশিষ্ট সমাজসেবক রঞ্জিত সরকার সহ অন্যান্য অতিথিবৃন্দ। খেলা শেষে চ্যাম্পিয়ন দল কেবিসি ইন্ডাস্ট্রিজ এর হাতে ট্রফি এবং নগদ ৫৫ হাজার টাকার চেক তুলে দেন বিধায়িকা স্বপ্না মজুমদার এবং যশমূড়া রিয়াং পাড়া একাদশ এর হাতে রানার্স ট্রফি এবং ৩৫ হাজার টাকার চেক তুলে দেন রাজনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রতন সেন চৌধুরী। এছাড়াও শ্রেষ্ঠ দল শ্রেষ্ঠ খেলোয়াড়দেরও পুরস্কার দেওয়া হয়। খেলা শেষে উভয় দল এবং আয়োজক সংস্থাকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে প্রতিক্রিয়া তুলে ধরেন বিধায়িকা স্বপ্না মজুমদার।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top