News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৩ সেপ্টেম্বর বারাণসী যাচ্ছেন প্রধানমন্ত্রী, ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস-সহ রয়েছে নানা কর্মসূচি
Image

২৩ সেপ্টেম্বর বারাণসী যাচ্ছেন প্রধানমন্ত্রী, ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস-সহ রয়েছে নানা কর্মসূচি

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): একগুচ্ছ কর্মসূচি নিয়ে ২৩ সেপ্টেম্বর, শুক্রবার বারাণসী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের সংসদীয় কেন্দ্র বারাণসীর গঞ্জারি এলাকায়, শুক্রবার দুপুর ১.৩০ মিনিট নাগাদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভূমিপুজো করবেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়াও আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে মোদীর। তিনি কাশী সংসদ সাংস্কৃতিক মহোৎসবের অধীনে ১৯ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত জেলা-স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের শংসাপত্র বিতরণ করবেন।

প্রধানমন্ত্রী মোদী বারাণসীতে নির্মিত অটল আবাসিক স্কুল এবং উত্তর প্রদেশের অন্যান্য ১৫টি বিভাগে নির্মিত অটল আবাসিক স্কুল বারাণসী থেকেই উদ্বোধন করবেন। আবাসিক বিদ্যালয়টি শিক্ষার্থীদের জন্য সকল সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত। প্রধানমন্ত্রী মোদী বারাণসীতে ২০-দিন ব্যাপী চলমান কাশী সংসদ সাংস্কৃতিক মহোৎসবের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়া শিল্পীদের সঙ্গেও দেখা করবেন।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top