News Flash

Image

বিদ্যুৎ যন্ত্রনায় ভুগছে ধর্মনগরবাসী 

আগরতলা, ২২ সেপ্টেম্বর।। বিদ্যুৎ দপ্তরের চরম উদাসীনতায় ধর্মনগরে বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থা। বিদ্যুৎ পরিষেবা নিয়ে ধর্মনগর শহর সহ শহর সংলগ্ন এলাকাগুলিতে জনগণের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। সমস্ত দিন কিংবা রাত্র একই অবস্থা বারবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে । এছাড়াও কোথাও কোথাও বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে  ঘন্টার পর ঘন্টা  অর্থাৎ বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে পড়েছে। কিন্তু দপ্তরের কর্মীদের কোন হেলদোল নেই। গ্রাহকদের অভিযোগ দপ্তরে অভিযোগ নথিভুক্ত করতে গেলে অফিসে কোনো কর্মী পাওয়া যায় না। এমনকি দিনে বা রাত্রে যে কোন মুহূর্তে অফিসের মোবাইল ফোনে ফোন করলে মোবাইল ব্যস্ত দেখায়, কখনো কখনো  মোবাইল ফোন সুইচ অফ দেখায়। যেকোনো গ্রাহক যেকোনো মুহূর্তে ফোন করলেই একই অবস্থা ভাগ্য ভালো হলে দিনে দুই একজন তাদের সঙ্গে  যোগাযোগ করতে সক্ষম হয় অন্যথায় সারাদিন কিংবা রাত ফোন  সুইচ অফ দেখায় । 

 গ্রাহকের আরো অভিযোগ অদক্ষ কর্মীরা বিদ্যুৎ পরিষেবায় মেরামতির কাজে নিযুক্ত থাকায় কাজের গুণগত মান নিয়েও প্রশ্ন উঠেছে । বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে সারাই করতে গিয়ে কিছুক্ষণের মধ্যে আবার সংযোগ ছিন্ন হয়ে যায় , এর জন্য গ্রাহকরা কর্মীদের অদক্ষতাকে  দায়ী করছেন । সব দিক দিয়েই বিদ্যুৎ পরিষেবার বেহাল দশায় জনমনে চরম অসন্তোষ বিরাজ করছে। বিদ্যুৎ দপ্তরের এই খামখেয়ালিপনার কারণে দপ্তরের সঙ্গে গ্রাহকদের দিন দিন সম্পর্কের অবনতি ঘটছে বলে অভিজ্ঞ মহলের অভিমত। ফলে যে কোন সময় দপ্তরের কর্মীদের সঙ্গে গ্রাহকদের ভুল বোঝাবুঝির কারণে সমস্যা তীব্র রূপ নিতে পারে বলে আশঙ্কা অভিজ্ঞ মহলের।

Releated Posts

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top