News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে প্রবেশের পথে ফের আটক হেরোইন, বাজারমূল্য ৪০ লক্ষ টাকা, ধৃত ১
Image

রাজ্যে প্রবেশের পথে ফের আটক হেরোইন, বাজারমূল্য ৪০ লক্ষ টাকা, ধৃত ১

আগরতলা, ২১ সেপ্টেম্বর।। বাইকে করে পুলিশের চোখে ধুলো দিয়ে হেরোইন নিয়ে আসার পথে চোরাইবাড়ি থানার পুলিশের হাতে আটক হল ১ নেশা কারবারি। ঘটনার বিবরণে জানা যায়, অসম থেকে রাজ্যে প্রবেশের পথে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার পুলিশের হাতে আটক  চল্লিশ লক্ষ টাকার হেরোইন। ধৃত এক হেরোইন পাচারকারী। ধৃতের নাম বিল্লাল উদ্দিন (৩০),পিতা মৃত আব্দুল গফুর। বাড়ি ধর্মনগর থানাধীন পশ্চিম চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডে।

উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, বুধবার রাত্রিবেলা  টিআর০৫-এ-৫৮০৩ নম্বরের একটি ইয়ামাহা কোম্পানির বাইক অসম সীমান্ত পেরিয়ে রাজ্যে প্রবেশ করলে জাতীয় সড়কের উপর থাকা চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে বাইকটিকে আটক করে পুলিশ। তারপর বাইকে তল্লাশি চালিয়ে পাঁচটি সাবানের বাক্সের ভেতরে মজুদ পাঁচ প্যাকেট হেরোইন সহ আরো একাধিক হেরোইন মজুদ ছোট ছোট কৌটা উদ্ধার করেছে। সাথে আটক করা হয় বাইক চালক তথা হেরোইন পাচারকারী বিল্লাল উদ্দিনকে। পুলিশ সুপার আরো জানিয়েছেন, উদ্ধারকৃত হেরোইনের ওজন আনুমানিক ষাট গ্রাম। যার আন্তর্জাতিক কালোবাজারি মূ্ল্য চল্লিশ লক্ষ টাকা। এদিকে ধৃতকে চুরাইবাড়ি থানার হেফাজতে রেখে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত অন্যান্যদের আটক করা সম্ভব হবে বলেও পুলিশ আশা ব্যক্ত করেছে। 

Releated Posts

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top