News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুতের ছোবলে প্রাণ গেল এক গবাদি পশুর, বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে অবহেলার অভিযোগ
Image

বিদ্যুতের ছোবলে প্রাণ গেল এক গবাদি পশুর, বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি বিলোনিয়া, ২১শে সেপ্টেম্বর:- ঋষ্যমুখ ব্লকের হরিপুরের সুইস গেইট সংলগ্ন এলাকায় বিদ্যুৎ এর ট্রান্সফরমার  দীর্ঘদিন ধরে বিপদজনক অবস্থায় রয়েছে। সব কিছু জানার পরেও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের কোন হেল দোল নেই । গত চার বছর আগেও এই বিদ্যুৎ ট্রান্সফরমারে বিদ্যুতের ছোবলে প্রান হারাতে হয়েছিল এক নাবালকের। সেই সময়েও বিদ্যুৎ ট্রান্সফর্মারের জায়গাকে বেরিকেড দিয়ে রাখার জন্য গ্রামবাসীরা বার বার বলা সত্ত্বেও কর্নপাত করেনি দপ্তর। যার পরিণতিতে আজ সকালে বিদ্যুৎ এর ছোবলে প্রাণ গেল একটি দুগ্ধজাত গাভীর এই গাভীটি স্বপন চৌধুরীর ছিল । ট্রান্সফরমারের বেরিগেট না থাকার কারণে অবলা পশুটি ঘাস খেতে গিয়ে বিদ্যুৎ এর ছোবলে পরে প্রান হারায়। খবর পেয়ে  ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী ও আরক্ষা প্রশাসন।  দপ্তরের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে গোমাতার মালিক স্বপন চৌধুরী । এই নিয়ে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে এলাকাতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে, বর্তমানে জরাজীর্ণ অবস্থার মধ্যে রয়েছে বিদ্যুৎ এর ট্রান্সফরমারটি।   অতিসত্বর ট্রান্সফরমারটি সারাই সহ বেরিগেট দেওয়ার দাবি উঠেছে। এরপর ও যদি দপ্তরের হেলদোল না ঘটে তাহলে আরো অনেকেই বেঘোরে প্রাণ হারাবে বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসীরা ।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top