News Flash

Image

রঙিয়ায় উদ্ধার অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ

রঙিয়া (অসম), ১৯ সেপ্টেম্বর (হি.স.) : কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত রঙিয়ায় উদ্ধার হয়েছে অজ্ঞাতপরিচয় জনৈক যুবকের মৃতদেহ।

আজ মঙ্গলবার সকালের দিকে রঙিয়ার ২ নম্বর ওয়াৰ্ডে রাস্তার পাশে একটি নালায় ওই যুবকের মৃতদেহ প্রত্যক্ষ করেন স্থানীয়রা। মৃতদেহটি দেখে তাঁরা খবর দেন রঙিয়া সদর থানায়।

খবর পেয়ে দলবল নিয়ে এসআই পদমর্যাদার জনৈক পুলিশ অফিসার এসে মৃতদেহটির প্রাথমিক এনকুয়েস্ট করে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠান।

পা পিছলে নালায় পড়ে যুবকের মৃত্যু হয়েছে, না-কেউ তাকে খুন করে এখানে ফেলে গেছে সে ব্যাপারে নানা প্রশ্ন উঠছে স্থানীয় জনমনে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর ঘটনা সম্পর্কে খোলসা করা হবে। এর ভিত্তিতে তদন্তের গতি বাড়বে, জানিয়েছেন পুলিশের এসআই।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top