News Flash

  • Home
  • দিনের খবর
  • বার্সেলোনার শিল্প সম্মেলন থেকে পশ্চিমবঙ্গে লগ্নিবান্ধব পরিবেশের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী
Image

বার্সেলোনার শিল্প সম্মেলন থেকে পশ্চিমবঙ্গে লগ্নিবান্ধব পরিবেশের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

বার্সেলোনা, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : বার্সেলোনার শিল্প সম্মেলন থেকে বাংলার লগ্নিবান্ধব পরিবেশের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেনের সঙ্গে পশ্চিমবঙ্গের আত্মিক যোগের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা গোটা দেশকে নেতৃত্ব দিচ্ছে। ভারতে নবজাগরণ এসেছিল বাংলার হাত ধরেই। আর ইউরোপে নবজাগরণ এনেছিল স্পেন।”

মঙ্গলবার বার্সেলোনা শিল্প সম্মেলন থেকে বাংলায় বিনিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার সীমানা এর অন্যতম অ্যাডভান্টেজ। একদিকে ভুটান, অন্যদিকে বাংলাদেশ। এছাড়া এখানে জীবনযাপনের খরচ অত্যন্ত কম হওয়ায় বাজেটের মধ্যেই সবকিছু মেলে। সুলভে শ্রমিক মেলে। ’

এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘বাংলা এখন দেশের অন্যতম আধুনিক, উন্নত রাজ্য। এখানে বাসিন্দাদের জন্য সমস্ত সামাজিক সুরক্ষার ব্যবস্থা সরকারই করে। ম্যানুফ্যাকচারিংয়েও দেশের মধ্যে এগিয়ে বাংলা অর্থাৎ আমাদের রাজ্য। বেস্ট হিউম্যান ক্যাপিটাল বাংলা। বাংলা আসলে শিল্পক্ষেত্রে গেম চেঞ্জার। ‘বাংলার জন্য রাজ্য সরকারের একাধিক প্রকল্পের প্রসঙ্গ তুলে ধরার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার মানুষের জন্য সম্পূর্ণ সামাজিক সুরক্ষার ব্যবস্থা করেছি আমরা। মেধায় শীর্ষে বাংলা।’ ‘ভারত আজ চাঁদে পৌঁছে গিয়েছে’। চন্দ্রযান অভিযানের ৪০ শতাংশ বিজ্ঞানীই বাংলার’। সুলভে শ্রমিক মেলে বাংলায়। লৌহ আকরিক, বস্ত্র থেকে চটশিল্প, বাংলা একাধিক শিল্পের সহাবস্থান। বাংলা মানে ব্যবসা, বাংলা মানে আতিথ্য, বাংলা মানে সব ধরনের পরিষেবা। বাংলা একদিন দেশ এবং পৃথিবীর গেম চেঞ্জার। বাংলার মানুষ চিকিৎসা পায় সম্পূর্ণ বিনমূল্যে।’

অন্যদিকে বাংলার শিল্পপতিরা এদিন তাদের বক্তব্যে বাংলায় তাদের বানিজ্য করার অভিজ্ঞতা নিয়ে স্পেনের বিনিয়োগকারীদের সামনে বলেন, বলেন, ‘বাংলায় আসুন। বিনিয়োগ করুন।’

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top