News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দক্ষিণ ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের শান্তি পাড়া এলাকায় রাতের আধারে দুষ্কৃতি তাণ্ডব
Image

দক্ষিণ ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের শান্তি পাড়া এলাকায় রাতের আধারে দুষ্কৃতি তাণ্ডব

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: কল্যাণপুর থানাধীন এলাকাতে অতি সম্প্রতি বেশ কয়েকটা কৃষি খেতে দুষ্কৃতিকারীদের তাণ্ডব লীলা সংগঠিত হয়েছে । ইতিমধ্যে ৭ থেকে ৮ জন কৃষক একপ্রকার সর্বশ্রান্ত হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনোভাবেই কোন ঘটনার কুলকিনারা করতে পারেনি পুলিশ।

এবার বিশ্বকর্মা পূজার ঠিক আগের দিন কল্যাণপুর থানার অন্তর্গত দক্ষিণ ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের শান্তি পাড়া এলাকাতে বিকাশ সরকার নামের জনৈক কৃষকের প্রায় এক কানি লথ ছই এর জমিতে রাতের আধারে দুষ্কৃতি তাণ্ডব সংঘটিত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে গোটা খেত এই তাণ্ডব লীলার সাক্ষ্য বহন করছে। যেই কৃষি জমির ফসলকে ভিত্তি করে পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে আগামী দিনে চলার স্বপ্ন দেখেছিলেন কৃষক বিকাশ, যে জমির ফসল বিক্রি করে প্রায় লক্ষাধিক টাকার ঋণ শোধ করার বাসনা ছিল আজ যাবতীয় আসা-আকাঙ্ক্ষা শেষ হয়ে গেছে, বারবার রুদ্ধ হয়ে যাওয়া কন্ঠে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত কৃষক দাবি করছিলেন আমার এই কৃষি ক্ষেত নষ্ট না করে আমার মাথায় যদি দুটা বাড়ি দিয়ে দিতো তাহলে বোধহয় ভালো হত।

এদিকে ঘটনার বিষয়ে স্থানীয় মানুষের অভিযোগ হচ্ছে সংশ্লিষ্ট শান্তি পাড়া এলাকায় বিগত বেশ কিছুদিন ধরেই ড্রাগস সহ বিভিন্ন প্রকারের অবৈধ নেশার রমরমা চলছে,পাশাপাশি আরও একটা বিষয় চাঞ্চল্যজনকভাবে উঠে আসছে বিষয়টা হচ্ছে এরকম এই নেশার বিরুদ্ধে যে কয়েকজন প্রতিবাদী হয়েছিলেন তাদেরই সাত আট জনের কৃষিজমির ফসল ইতিমধ্যে নষ্ট করে দেওয়া হয়েছে, অনেকের দাবি হচ্ছে হয়তোবা এর পেছনে নেশার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদত রয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে দিনের পর দিন এভাবে কৃষকদের জমিতে দুষ্কৃতী তাণ্ডব সংঘটিত হলেও প্রশাসন বা পুলিশ প্রশাসন এর কোন কুলকিলারা করতে পারছে না।

Releated Posts

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…

ByByReshmi Debnath Jun 15, 2026

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…

ByByReshmi Debnath Jun 15, 2026

ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…

ByByReshmi Debnath Jun 15, 2026

সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…

ByByReshmi Debnath Jun 15, 2026
Scroll to Top